Close Menu
    What's Hot

    যুদ্ধে সেনাদের মনোবল বাড়াতে পুতিনের নতুন অস্ত্র, ৬০০ বছরের পুরোনো দেহাবশেষ

    August 21, 2026

    আড়াই দিনেই পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো ইংল্যান্ড

    August 21, 2026

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

    August 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»পুত্রবধূর সঙ্গে কথা বলেছেন খালেদা জিয়া, সংকট কাটেনি এখনো
    ● সর্বশেষ

    পুত্রবধূর সঙ্গে কথা বলেছেন খালেদা জিয়া, সংকট কাটেনি এখনো

    November 30, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিন দিন পর গতকাল শনিবার সকালে পাশে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের সঙ্গে অল্প কথা বলেছেন—এ তথ্য নিশ্চিত করেছে চিকিৎসক ও পরিবার-ঘনিষ্ঠ সূত্র।

    চিকিৎসকরা জানিয়েছেন, গত তিন দিনের তুলনায় তার অবস্থায় সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক সংকট এখনো কাটেনি। বিশেষ করে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে চার দিন ধরে টানা ডায়ালাইসিসে রাখা হয়েছে। শরীরে অতিরিক্ত তরল জমে শ্বাসকষ্ট বাড়ায় তার অবস্থা আরও জটিল হয়ে পড়ে। সচেতন থাকলেও তিনি সাড়া দিচ্ছিলেন না বলে জানানো হয়।

    এই পরিস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত দেশের বিশেষজ্ঞ চিকিৎসক, আমেরিকার জনস হপকিনস হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য আবার বিদেশে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে এ ক্ষেত্রে তার শারীরিক অবস্থা বিমান যাত্রার ধকল সামলানোর জন্য কতটা সক্ষম, তার ওপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    পরিবার-ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গতকাল খালেদা জিয়ার সামান্য কথা বলার বিষয়টি চিকিৎসকেরা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন। তবে তারা এ-ও বলছেন, এখনো যেকোনো সময় পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে।

    ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। গত শুক্রবার রাতে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ার কথা জানিয়েছিলেন বিএনপি নেতারা।

    এদিকে খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। কেউ কেউ ব্যানার নিয়ে দোয়া মাহফিলও করেন, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ জানান, নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করতে। এতে চিকিৎসায় বিঘ্ন ঘটছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হচ্ছেন। পরিবারের পক্ষ  তারেক রহমান সবার দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

    খালেদা জিয়া পুত্রবধূ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যুদ্ধে সেনাদের মনোবল বাড়াতে পুতিনের নতুন অস্ত্র, ৬০০ বছরের পুরোনো দেহাবশেষ

    August 21, 2026

    আড়াই দিনেই পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো ইংল্যান্ড

    August 21, 2026

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

    August 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুদ্ধে সেনাদের মনোবল বাড়াতে পুতিনের নতুন অস্ত্র, ৬০০ বছরের পুরোনো দেহাবশেষ

    August 21, 20260 Views

    ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর মনোবল বাড়াতে এবার ইতিহাস ও ধর্মীয় আবেগকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছেন…

    আড়াই দিনেই পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো ইংল্যান্ড

    August 21, 2026

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

    August 21, 2026
    Top Trending

    যুদ্ধে সেনাদের মনোবল বাড়াতে পুতিনের নতুন অস্ত্র, ৬০০ বছরের পুরোনো দেহাবশেষ

    August 21, 20260 Views

    ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর মনোবল বাড়াতে এবার ইতিহাস ও ধর্মীয় আবেগকে কাজে…

    আড়াই দিনেই পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো ইংল্যান্ড

    August 21, 20260 Views

    লিডস টেস্টে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। পাঁচ দিনের ম্যাচ শেষ…

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

    August 21, 20263 Views

    মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.