Close Menu
    What's Hot

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026

    প্যারিস ফ্যাশন উইকে রাজকীয় সাজে ঐশ্বরিয়া, মুগ্ধ ভক্তরা

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব
    ● সর্বশেষ

    কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব

    November 26, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অন্তত তিন সপ্তাহ ধরে কেউ দেখা করতে পারছেন না, ফলে কারাগারের অভ্যন্তরে তার শারীরিক অবস্থা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র উদ্বেগ। এই পরিস্থিতিতে ভারতীয় ও আফগান সামাজিক যোগাযোগমাধ্যম সাইটগুলোতে তাকে হত্যার গুজব ছড়িয়ে পড়লে আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ শুরু হয়। পিটিআইয়ের অভিযোগ, সেখানে ইমরান খানের তিন বোনকে নির্মমভাবে পিটিয়েছে পুলিশ। খবর এনডিটিভির। 

    ইমরান খানের বোন নরীন খান, আলীমা খান ও উজমা খান অভিযোগ করেছেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে জড়ো হয়ে তারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন। এ সময় তাদের ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের ওপর পুলিশ হামলা চালায়।

    পাঞ্জাব পুলিশের আইজিপি উসমান আনোয়ারকে পাঠানো এক চিঠিতে নরিন খান এই হামলাকে ‘নির্মম ও পরিকল্পিত’ বলে অভিযোগ করেছেন।

    ৭১ বছর বয়সী নরিন জানান, তারা যখন তার ভাইয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলেন, তখন হঠাৎ এলাকা অন্ধকার করে দেওয়া হয় এবং স্ট্রিটলাইট বন্ধ করে পুলিশের নির্মম হামলা শুরু হয়। তিনি অভিযোগ করেন, আমার চুল ধরে টেনে মাটিতে ফেলে রাস্তা দিয়ে টেনে নেওয়া হয়। এতে আমি আঘাত পেয়েছি।

    তিনি আরও জানান, সেখানে উপস্থিত অন্যান্য নারীদেরও থাপ্পড় মারা ও টেনেহিঁচড়ে নেওয়া হয়েছে। তিনি এটিকে গত তিন বছর ধরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পুলিশের নির্বিচার বলপ্রয়োগের ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেন।

    ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। পিটিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। অন্যদের সঙ্গে দেখা করা, এমনকি বই, প্রয়োজনীয় জিনিসপত্র এবং আইনজীবীদের সঙ্গেও সাক্ষাতের অনুমতি সীমিত করা হয়েছে।

    আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী অভিযোগ করে বলেন, এখানে আইনের কোনো নিয়ম নেই। জঙ্গলের আইন চলছে, যেখানে শুধু শাসকেরই অধিকার থাকে।

    পিটিআই আরও অভিযোগ করেছে, খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোয়েল আফ্রিদি সাতবার চেষ্টা করেও ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পাননি। তাদের দাবি, জেল কর্তৃপক্ষকে একজন সেনা কর্মকর্তা নিয়ন্ত্রণ করছেন।

    ইমরান খান কারাগার মৃত্যুর গুজব
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026

    প্যারিস ফ্যাশন উইকে রাজকীয় সাজে ঐশ্বরিয়া, মুগ্ধ ভক্তরা

    September 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 20260 Views

    অক্টোবর মাসে টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা…

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026

    প্যারিস ফ্যাশন উইকে রাজকীয় সাজে ঐশ্বরিয়া, মুগ্ধ ভক্তরা

    September 29, 2026
    Top Trending

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 20260 Views

    অক্টোবর মাসে টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ২০২৬ সালের…

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 20260 Views

    নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল GPT-6.1 Astra বাজারে আনার পরিকল্পনা বাতিল করেছে OpenAI।…

    প্যারিস ফ্যাশন উইকে রাজকীয় সাজে ঐশ্বরিয়া, মুগ্ধ ভক্তরা

    September 29, 20264 Views

    প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে আবারও নজর কাড়লেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। রাজকীয়…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.