Close Menu
    What's Hot

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 2026

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোট গঠন নিয়ে আলোচনা
    ● সর্বশেষ

    নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোট গঠন নিয়ে আলোচনা

    November 24, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী জাতীয় সংসদ নির্বাচনের আড়াই মাস আগে নতুন রাজনৈতিক জোট বা প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে বিভিন্ন দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে সমালোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই জোট গঠনের বিষয়ে আলোচনা করছে এমন কোনো দলেরই নির্বাচনে অংশগ্রহণের পূর্ব অভিজ্ঞতা নেই।

    গণঅভ্যুত্থানের পর গত এক বছরের বেশি সময়ে বিভিন্ন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ এবং সম্পর্ক গড়ে তোলার নানা খবর প্রকাশ পেয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির প্রেক্ষাপটে এই দলগুলোর মধ্যকার যোগাযোগের খবর আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

    জুলাইয়ের অভ্যুত্থানের পরে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে ঘিরে পুরনো দলগুলোকে নানা হিসাব-নিকাশও করতে দেখা গেছে। নতুন এই দলটিও নির্বাচনের আগে রাজনীতির মাঠে নিজেদের অবস্থান শক্ত বা পাকাপোক্ত করতে বিভিন্ন ধরনের কৌশলের অংশ নিয়েছে। যার মধ্যে রয়েছে নির্বাচনে আসন ভাগাভাগি অথবা নতুন রাজনৈতিক জোট গঠনের মতো নানা বিষয়।

    এরই অংশ হিসেবে মাস দুয়েক আগেই শোনা গেছে, এনসিপি ও গণঅধিকার পরিষদ এই দুইটি দল নিজেরা একীভূতকরণের কথা আলোচনা করেছে।

    এছাড়া বিএনপি বা জামায়াতে ইসলামীর সাথেও তাদের আলোচনার বিষয়ে খবর প্রকাশ হয়েছে। তবে, এবার বেশ কয়েকটি দল নতুন একটি রাজনৈতিক জোট বা অ্যালায়েন্স গঠনের বিষয়ে আলোচনা করেছে। এমনকি এই সপ্তাহের মধ্যেই জোট গঠন নিয়ে আলোচনার বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন কয়েকটি দলের নেতারা।
    প্রশ্ন উঠেছে, জাতীয় নির্বাচনের আগে ঠিক কী কারণে এই রাজনৈতিক জোট গঠনের কথা ভাবা হচ্ছে? জোট গঠনের রাজনৈতিক তাৎপর্যই বা ঠিক কী?

    রাজনৈতিক প্ল্যাটফর্ম রাষ্ট্র সংস্কার আন্দোলন, রাজনৈতিক দল এবি পার্টি এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ এরই মধ্যে জোট গঠনের আলোচনায় শুরু করেছে।

    গত মাসখানেক ধরেই নানা কর্মসূচিও করেছে তারা। একইসাথে যেসব দল এই জোট গঠনের বিষয়ে ইতিবাচক সেসব দলগুলোও এসব কর্মসূচিতে অংশ নিয়েছে।
    নভেম্বর মাসের শুরুতেই রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বানে তাদের কার্যালয়ে কয়েকটি রাজনৈতিক দল এক বৈঠক করে। এই জোটের আলোচনায় মোট নয়টি দলের অংশ নেওয়ার কথা জানা যাচ্ছে। এসব দলের মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ।

    গণঅভ্যুত্থান ত্রয়োদশ নতুন রাজনৈতিক জোট নির্বাচন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 2026

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 20263 Views

    ট্রাফিক আইন ভঙ্গের পর আরোপ করা জরিমানা আদায়ে নতুন একটি পদ্ধতির কথা বিবেচনার জন্য রাজ্য…

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Top Trending

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 20263 Views

    ট্রাফিক আইন ভঙ্গের পর আরোপ করা জরিমানা আদায়ে নতুন একটি পদ্ধতির কথা…

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 20262 Views

    চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার…

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 20263 Views

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির অভিযোগকে যুক্ত করে একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.