দেশে সোনার বাজারে আবারও মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। শুক্রবার (২১ নভেম্বর) থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
