Close Menu
    What's Hot

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 2026

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»৫৩ বছরে দেশ ‘মাফিয়াতন্ত্রে’ পরিণত হয়েছে: সামান্তা শারমিন
    ● সর্বশেষ

    ৫৩ বছরে দেশ ‘মাফিয়াতন্ত্রে’ পরিণত হয়েছে: সামান্তা শারমিন

    November 16, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থা গত ৫৩ বছরে একটি ‘মাফিয়াতন্ত্র’ ‘গুণ্ডামীতন্ত্রে’ পরিণত হয়েছে। অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় সিন্ডিকেট ও দখলদারিত্বের প্রভাব প্রতিষ্ঠিত হওয়ায় দেশে কার্যত একটি অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকটা জায়গায় অর্থনীতিতে মাফিয়াতন্ত্র, গুণ্ডামীতন্ত্র—এভাবেই বাংলাদেশ চলছে।’

    শনিবার (১৫ নভেম্বর) বিকালে ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কনফারেন্স রুমে ‘ন্যাশনাল অ্যাগ্রিকালচারিস্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

    সামান্তা শারমিন বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও রাষ্ট্রের আইন ও প্রশাসনিক কাঠামো এখনো ব্রিটিশ উপনিবেশিক শাসনের আইনেই পরিচালিত হচ্ছে। ‘আমরা সবসময় বলি, আমরা যাতে ভুলে না যাই—আমরা একটি উপনিবেশবাদ বিরোধী লড়ায়ে এখনো আছি।’ তিনি উল্লেখ করেন, দেশের দৈনন্দিন জীবনের বহু আইনই ব্রিটিশ আমলে তৈরি, এবং স্বাধীন দেশের জনগণের জন্য নিজেদের মাটি থেকে উঠে আসা আইন এখনো তৈরি করা সম্ভব হয়নি।

    তিনি বলেন, ব্রিটিশ শাসকেরা যে আইন তৈরি করেছিল, তার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে শাসন ও দমন করা। আপনি স্বাধীন দেশে যদি ওই পুলিশ অ্যাক্ট দিয়ে চালান, ওই পেনাল কোড দিয়ে চালান, ওই লেবার ল’ দিয়ে চালান, ওই ল্যান্ড ল’ দিয়ে চালান—তাহলে জনগোষ্ঠীর জন্য আপনার নিজস্ব কোনো আইনই তৈরি হলো না।’

    তিনি অভিযোগ করেন, অতীতের রাজনৈতিক দলগুলো একচ্ছত্র আধিপত্য, গুন্ডা-মাস্তান নিয়ন্ত্রণ, দখলদারিত্ব ও চাঁদাবাজির মাধ্যমে রাজনীতি পরিচালনা করেছে, ফলে প্রতিটি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

    তিনি বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি দেশের জন্য একটি ভিন্ন রাজনৈতিক ভাবনা সামনে আনতে চায়। আমরা ক্ষমতার শব্দটা আর ব্যবহার করতে চাই না। আমরা রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই।

    সামান্তা শারমিন বলেন, এনসিপি এমন একটি রাজনীতি চায় যেখানে একজন যোগ্য কৃষকও আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারেন। একজন কৃষকের কথা আমি বললে পুরোপুরি মানায় না। আমাদের দেশে যত কৃষিবিদ আছে, কৃষকের গণতান্ত্রিক জায়গা তৈরি করা—এই পথ তৈরি করাই আমাদের লক্ষ্য।

    এনসিপি মাফিয়াতন্ত্রে’ সামান্তা শারমিন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 2026

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 20260 Views

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে নতুন একটি…

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Top Trending

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 20260 Views

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি…

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 20260 Views

    নিয়মিত রক্তচাপের ওষুধ খাওয়ার পরও কারও কারও রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে চায় না।…

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 20260 Views

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে টানা দ্বিতীয় দিনের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.