Close Menu
    What's Hot

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026

    গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভাড়া তিনগুন

    February 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মেয়ের জন্য কেনা ব্যাগ ও মামলা নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট
    ● সর্বশেষ

    মেয়ের জন্য কেনা ব্যাগ ও মামলা নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

    November 12, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কারাভোগের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে একটি হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    পোস্টে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা, জেল-জুলুম এবং ব্যক্তিগত কষ্টের কথা যেমন তুলে ধরেছেন, তেমনি তার মেয়ের জন্য কারাগার থেকে কেনা একটি ব্যাগের আবেগঘন স্মৃতিও বর্ণনা করেছেন।

    মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মির্জা ফখরুল তার মেয়ের সঙ্গে কারাগারে সাক্ষাতের একটি বিশেষ মুহূর্তের কথা উল্লেখ করেন।

    তিনি লেখেন, আমার মেয়ে যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ঢাকা জেলে, এই ব্যাগটা আমি ওকে দিয়েছিলাম! ব্যাগটা জেলের ভেতরে এক বন্দি বানিয়েছিল! তার কাছ থেকে কিনেছিলাম! জানি না, কাউকে কল্পনায় রেখে সে বানিয়েছিল কি না এই ব্যাগটা! প্রশ্ন করা হয়নি ছেলেটাকে!

    তার বিরুদ্ধে দায়ের হওয়া বিপুল সংখ্যক মিথ্যা মামলার চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘গত পনেরো বছরে বাংলাদেশের জেলে লাখ লাখ কর্মী বন্দি ছিল, মিথ্যা মামলায়! আমি নিজে, আমার বিরুদ্ধে আওয়ামী লীগের করা, ১১০-এর বেশি মামলার আসামি ছিলাম। ময়লার গাড়ি পোড়ানো থেকে শুরু করে হত্যা মামলা! সব মিথ্যা মামলা! আড়াই বছরের বেশি জেলে ছিলাম! কোর্টে কোর্টে আমার অসুস্থ স্ত্রী দৌড়ে গেছে! আসিফ নজরুল একবার পত্রিকায় লিখেছিলেন একটি কলাম ‘রাষ্ট্র বনাম মির্জা ফখরুল’! জেলে মাটিতেও শুতে হয়েছিল!’

    তিনি আরও জানান যে তাদের নির্বাচনে অংশগ্রহণের বিনিময়ে মুক্তির প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু ‘প্রহসনের নির্বাচন’-এ তারা অংশ নেননি, যার ফলস্বরূপ তাকে ৭ বার জামিন প্রত্যাখ্যাত হতে হয়েছে।

    কারাগারে তার দলের সাধারণ কর্মীদের ওপর হওয়া অমানবিক নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে মির্জা ফখরুল গভীরভাবে ব্যথিত হয়েছেন। তিনি উল্লেখ করেন, ‘আমি জেলে দেখেছি আমাদের ছেলেদের ওপর কী অত্যাচার হয়েছে! সারা শরীর জুড়ে অত্যাচারের দাগ! এদের অনেকের সারা জীবন, ভবিষ্যৎ শেষ হয়ে গেছে জেলে! পড়াশোনা হয়নি, সংসার হয়নি! এদের পরিবার সর্বস্বান্ত হয়ে গেছে! যারা মাঠের রাজনীতি করে না, তারা কোনো দিন জানবে না এদের স্ট্রাগল! কথা নিয়ে অনেক রাজনীতি করা যায়, ফ্যাসিজমের সামনে দাঁড়িয়ে জেলে যেতে পারে না সবাই!’

    দীর্ঘ কষ্টের কথা তুলে ধরে মির্জা ফখরুল জানান: তিনি কোনো ধরনের প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন, বরং তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান।

    তিনি বলেন, ‘প্রতিটি রাজনৈতিক নেতা ও কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের করা প্রতিটি মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে! হাসিনার এবং তার মাফিয়া বাহিনীর প্রতিটি অপরাধের বিচার করতে হবে! আমরা প্রতিশোধে বিশ্বাসী নই! আমরা প্রকৃত অন্যায়কারীর বিরুদ্ধেই মামলা করব এবং শাস্তি নিশ্চিত করব। যে যেই অন্যায় করেনি, তাকে সেই অন্যায়ের জন্য হয়রানি কেন করা হবে? কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করার নাম রাজনীতি নয়। আমরা ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে!’

    আবেগঘন পোস্ট ব্যাগ ও মামলা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026

    গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভাড়া তিনগুন

    February 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 20262 Views

    জাতীয় নির্বাচনে জাপানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জয়ী হওয়ার পর টোকিওকে সতর্কবার্তা দিয়েছে চীন। বেইজিংয়ের…

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026

    গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভাড়া তিনগুন

    February 10, 2026
    Top Trending

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 20262 Views

    জাতীয় নির্বাচনে জাপানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জয়ী হওয়ার পর টোকিওকে সতর্কবার্তা…

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 20262 Views

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে…

    গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভাড়া তিনগুন

    February 10, 20261 Views

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণা করায় শিল্পাঞ্চল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.