Close Menu
    What's Hot

    এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান

    February 8, 2026

    নগর স্বাস্থ্য : নতুন সরকারের কাছে নগরবাসীর প্রত্যাশা

    February 8, 2026

    ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানকে নতুন করে চাপে ফেলল আইসিসি

    February 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বাংলাদেশের হয়ে খেলার কারণ জানালেন হামজা চৌধুরী
    ● সর্বশেষ

    বাংলাদেশের হয়ে খেলার কারণ জানালেন হামজা চৌধুরী

    November 11, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নভেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে সোমবার (১০ নভেম্বর) বিকালে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। মঙ্গলবার সকালে দেশের অন্যতম বৃহৎ মোবাইল অপারেটর রবি আজিয়াটার দূত হিসেবে যোগ দেন তিনি। এ সময় মিডিয়ার সামনে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন এই ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার।

    পেশাদার ফুটবলারদের কাছে সাধারণত অর্থ উপার্জনই প্রধান বিষয়। ফুটবলের পাশাপাশি অনেকেই বিভিন্ন ব্র্যান্ডের দূত হওয়া বা সামাজিক কাজে যুক্ত হন। তবে হামজার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন— তার কাছে অর্থের চেয়ে দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নই বড় বিষয়।

    তিনি বলেন, ‘আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না। দেশের প্রতি ভালোবাসা ও কীভাবে দেশের পরিস্থিতি উন্নত করতে পারি, সেটাই মূল বিষয়। সেই উন্নতিতে নিজের সামর্থ্যমতো অবদান রাখাই বাংলাদেশের হয়ে খেলার অন্যতম কারণ। বাংলাদেশের সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে আসাটা উপভোগ করি। বিশেষ করে তরুণ প্রজন্মকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করতে।’

    বিশ্বের অন্যতম জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে হামজার। অন্যদিকে ফিফার্যাংকিংয়ে বাংলাদেশ ১৮০ এর বেশি অবস্থানে। বাংলাদেশের জার্সিতে নাম লেখানোর পর থেকেই তিনি পেয়েছেন সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা। এতে তিনি খুশি এবং চান তার বাবা-মাকে গর্বিত করতে। হামজা বলেন, ‘আমি শুধু চাই এই দেশের অংশ হতে পেরে গর্ব করতে এবং যেকোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে। বিশেষ করে আমার বাবা-মায়ের জন্য। প্রতিটি সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে, আর আমি মনে করি আমি ভাগ্যবান যে আমি পুরো জাতিকেই গর্বিত করতে পারি। আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব ভালোভাবে লালন করি। যখনই আমি বাংলাদেশ ছাড়ি, আমার বাচ্চারা বলে তারা বাংলাদেশে ফিরতে চায়। তাই ইনশাআল্লাহ, তারা মার্চে আবার ফিরে আসবে।’

    বর্তমানে বাংলাদেশ দলের অন্যতম ভরসা হামজা ও সামিত। দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে হামজার আশাবাদও দারুণ উজ্জ্বল। তিনি বলেন, ‘শুধু দেশের বাইরে থেকে নয়, দেশ থেকেও আমরা অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসতে দেখব। ইনশাআল্লাহ, হয়ত একদিন তারা ইউরোপেও খেলবে। ইনশাআল্লাহ, আমরা সবাই দেশ হিসেবে একসঙ্গে এগিয়ে যেতে পারব। সবাই মিলে প্রাণপণ চেষ্টা করে দেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে পারব, খেলাটা আরও বড় করতে পারব এবং প্রচুর উন্নতি করতে পারব।’

    আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলবে এশিয়ান কাপ বাছাইপর্বে। দুই ম্যাচ নিয়েই আত্মবিশ্বাসী হামজা বলেন, ‘ইনশাআল্লাহ, আমার সামনে দুটি ম্যাচ আছে। তাই আমি এখন সম্পূর্ণভাবে সেই ম্যাচগুলোর দিকেই মনোযোগ দিচ্ছি। নিশ্চিত করব যে শতভাগ মনোযোগ দিয়ে যেন খেলতে পারি এবং নিজের সেরাটা দিতে পারি। যা আমাদের জিততে সহায়তা করবে। বিশেষ করে ভারতের বিপক্ষে।’

    ফুটবল হামজা চৌধুরী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান

    February 8, 2026

    নগর স্বাস্থ্য : নতুন সরকারের কাছে নগরবাসীর প্রত্যাশা

    February 8, 2026

    ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানকে নতুন করে চাপে ফেলল আইসিসি

    February 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান

    February 8, 20262 Views

    নিজের নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) সন্তান হিসেবে নিজের জন্য ধানের শীষের পক্ষে ভোট চেয়েছে বিএনপির চেয়ারম্যান…

    নগর স্বাস্থ্য : নতুন সরকারের কাছে নগরবাসীর প্রত্যাশা

    February 8, 2026

    ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানকে নতুন করে চাপে ফেলল আইসিসি

    February 8, 2026
    Top Trending

    এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান

    February 8, 20262 Views

    নিজের নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) সন্তান হিসেবে নিজের জন্য ধানের শীষের পক্ষে ভোট…

    নগর স্বাস্থ্য : নতুন সরকারের কাছে নগরবাসীর প্রত্যাশা

    February 8, 20262 Views

    বাংলাদেশের নগরগুলো আজ দ্রুত ও প্রায় নিয়ন্ত্রণহীনভাবে সম্প্রসারিত হচ্ছে। জীবিকার সন্ধান, উন্নত…

    ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানকে নতুন করে চাপে ফেলল আইসিসি

    February 8, 20263 Views

    আগামী ১৫ ফেব্রুয়ারি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে ‘ফোর্স মাজর’…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.