Close Menu
    What's Hot

    বাংলাদেশ-ভারত সিরিজ ফের পিছিয়ে যাওয়ার শঙ্কা

    August 22, 2026

    সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণে দ্রুত পদক্ষেপের নির্দেশ

    August 22, 2026

    ৬ উইকেট নিয়েও সন্তুষ্ট নন শরীফুল, ম্যাকাই টেস্ট জিততে চান

    August 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ভূমি আইনে বড় পরিবর্তন , এক ভুলে জমি হয়ে যাবে সরকারের
    ● সর্বশেষ

    ভূমি আইনে বড় পরিবর্তন , এক ভুলে জমি হয়ে যাবে সরকারের

    November 9, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সরকার প্রস্তাবিত ‘ভূমি মালিকানা ও ব্যবহার আইন, ২০২৩’-এর খসড়া অনুযায়ী জমির মালিকানা ও ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

    খসড়া আইনে বলা হয়েছে, কোনো জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর টানা তিন বছর পরিশোধ না হলে সরকার সেই জমি খাস জমি হিসেবে বাজেয়াপ্ত করার ক্ষমতা পাবে।

    প্রস্তাবিত আইন অনুযায়ী, জমির মালিকদের কিউআর কোড বা ইউনিক নম্বর সংবলিত একটি ‘ভূমি মালিকানা সনদ’ (সিএলও) দেওয়া হবে। এই সনদটিই হবে জমির চূড়ান্ত মালিকানার প্রমাণ এবং এটি খাজনা পরিশোধের ক্ষেত্রে ব্যবহার করা হবে।

    সরকারি আদেশ বা আদালতের নির্দেশে জমির মালিকানা হস্তান্তর হলে নতুন সনদ তৈরি করে খাজনা দিতে হবে। এছাড়া, জমির মালিকানা ও স্বত্ব নিয়মিত হালনাগাদ (আপডেট) করা হবে এবং এই হালনাগাদের জন্য সরকার নির্ধারিত ফি জমির মালিককেই বহন করতে হবে।

    যদি কোনো ব্যক্তি জালিয়াতির মাধ্যমে অন্যের জমি দখল করে, তবে তার জন্যও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এক্ষেত্রে অভিযুক্তের দুই বছরের কারাদণ্ড, ৫ লাখ টাকা জজরিমানা অথবা উভয় শাস্তি হতে পারে।

     এছাড়া, সরকার জরুরি উন্নয়নমূলক কাজে কৃষিজমি নিতে পারবে, তবে দুই বা তিন ফসলি জমি নেওয়ার আগে বিশেষ অনুমতি আবশ্যক।

    প্রস্তাবিত আইনে জমির শ্রেণিবিন্যাস সরকার অনুমোদন ছাড়া পরিবর্তন করা যাবে না। ব্যক্তিমালিকানার এক বিঘা পর্যন্ত জমি পরিবর্তনের জন্য অনুমতি লাগবে না। অনুমতি ছাড়া পরিবর্তন করলে এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে।

    সরকার ডিজিটাল ম্যাপ ও স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে জমির শ্রেণি নির্ধারণ করবে এবং অতিরিক্ত ক্ষতি বা অনাবশ্যক ব্যবহার রোধে নিয়ম বানাবে।

    সেইসঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চলাচলের পথ বন্ধ করে, তবে স্থানীয় সরকার বা আলোচনা মাধ্যমে ন্যূনতম পথ নিশ্চিত করতে হবে। রাজি না হলে এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা প্রযোজ্য হবে।

    Bangladesh land tax government land policy land ownership law খাজনা খাস জমি বাংলাদেশ ভূমি আইন ২০২৩ ভূমি আইন ভূমি উন্নয়ন কর ভূমি মালিকানা ভূমি সংস্কার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বাংলাদেশ-ভারত সিরিজ ফের পিছিয়ে যাওয়ার শঙ্কা

    August 22, 2026

    সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণে দ্রুত পদক্ষেপের নির্দেশ

    August 22, 2026

    ৬ উইকেট নিয়েও সন্তুষ্ট নন শরীফুল, ম্যাকাই টেস্ট জিততে চান

    August 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বাংলাদেশ-ভারত সিরিজ ফের পিছিয়ে যাওয়ার শঙ্কা

    August 22, 20262 Views

    বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুল প্রতীক্ষিত সিরিজের সূচি আবারও পরিবর্তিত হতে পারে। দুই দেশের ক্রিকেট…

    সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণে দ্রুত পদক্ষেপের নির্দেশ

    August 22, 2026

    ৬ উইকেট নিয়েও সন্তুষ্ট নন শরীফুল, ম্যাকাই টেস্ট জিততে চান

    August 22, 2026
    Top Trending

    বাংলাদেশ-ভারত সিরিজ ফের পিছিয়ে যাওয়ার শঙ্কা

    August 22, 20262 Views

    বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুল প্রতীক্ষিত সিরিজের সূচি আবারও পরিবর্তিত হতে পারে।…

    সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণে দ্রুত পদক্ষেপের নির্দেশ

    August 22, 20262 Views

    দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে নতুন…

    ৬ উইকেট নিয়েও সন্তুষ্ট নন শরীফুল, ম্যাকাই টেস্ট জিততে চান

    August 22, 20262 Views

    ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে বড় চাপের মুখে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.