Close Menu
    What's Hot

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 2026

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মঞ্জু ভাই টাচ করে কথা বলা পছন্দ করতেন, শোল্ডার- হাতে ধরতো: বিস্ফোরক মন্তব্য সাবেক অধিনায়কের
    ● সর্বশেষ

    মঞ্জু ভাই টাচ করে কথা বলা পছন্দ করতেন, শোল্ডার- হাতে ধরতো: বিস্ফোরক মন্তব্য সাবেক অধিনায়কের

    November 8, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ নারী ক্রিকেটে চলমান বিতর্ক ও অভিযোগে নতুন মাত্রা যোগ করলেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, দীর্ঘদিন ধরেই দলের ভেতরে অস্বস্তিকর আচরণ, টাচ-সম্পর্কিত সমস্যা, অপমান এবং সিনিয়রদের প্রতি অশ্রদ্ধার পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু সেগুলোর কোনোটিরই সঠিক সমাধান দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমানা বলেন, ‘মঞ্জু ভাই টাচ করে কথা বলা পছন্দ করতেন। ইনফ্যাক্ট শোল্ডার ধরতো, পেছন থেকে এসে দুই হাতে ধরে কথা বলতো।

    কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ—এইটুকুনি বোঝার মতো ক্ষমতা মেয়েদের অবশ্যই আছে।’ জাহানারার সাম্প্রতিক অভিযোগ সম্পর্কে রোমানা বলেন, “ইন্টারভিউ দেখার পর খুব খারাপ লেগেছে, গিল্টি ফিল করেছি। আসলে ভাষা খুঁজে পাচ্ছিলাম না, তাই একটা ‘স্পিচলেস’ স্ট্যাটাস দিয়েছিলাম। আমি ২০২৩ সাল থেকেই বলে আসছি, টিমের মধ্যে এরকম কিছু একটা ঘটতে চলেছে, এবং ঘটছে।”

    রোমানা আরো বলেন, ‘একজন মেয়ে এভাবে কান্নাকাটি করে অভিযোগ করা কোন হালকা ব্যাপার না। সবকিছু তো অবশ্যই মাঠের মধ্যে প্রকাশ্যে করবে না।’ তিনি স্বচক্ষে সব দেখেননি জানিয়ে তিনি মঞ্জুরুলের বাজে আচরণ ও বাজে স্পর্শের কথাও তুলে ধরেন।

    রুমানা নিশ্চিত করেন, জিম্বাবুয়ে সফরে বড় ধরনের বিরোধের পর জাহানারা বিসিবিতে একটি ৬ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু ওই অভিযোগের পর উল্টো ওর বিপক্ষে তা ব্যবহার হয়। অভিযোগপত্র ফেরত দেওয়া হয়, উল্টো নানা ইস্যুতে তাকে জড়ানো হয়।

    রুমানা দাবি করেন, এসব বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রুমানা দাবি করেন, ‘আমাদের সিইও-র কাছেও এসব জানানো হয়েছিল। কিন্তু সঠিক তদন্ত হয়নি।

    মিডিয়া জানত, দেশের সবাই জানত—কিন্তু বিসিবি জানত না, এটা হতে পারে না।’ রুমানা জানান, শুধু খেলোয়াড় নয়, মঞ্জু ভাইকে নিয়ে অফিসিয়ালদের মধ্যেও ‘ভীতি’র পরিবেশ ছিল। তিনি ‘এমন আচরণ করতেন যেন আমরা যেন গরু-ছাগল। মাঠের বাইরে, ভেতরে সব জায়গায় একটা ভয় কাজ করত।’

    সাবেক অধিনায়ক রুমানা নিজের ক্যারিয়ার শেষে যেভাবে দল থেকে বাদ পড়েছেন, তা নিয়েও কথা বলেছেন, ‘মঞ্জু ভাই বলেছিলেন আমার পারফরম্যান্স ঠিক আছে, কিন্তু অজুহাত দেওয়া হলো ফিটনেস। একজন পারফর্মার কি করে আনফিট হয়? আমাকে ইচ্ছাকৃতভাবে কালার করে বাদ দেওয়া হয়েছে।’

    তিনি আরো বলেন, ‘আমি টানা চার বছর অধিনায়ক ছিলাম। একটু মূল্যায়ন পাওয়ার কথা ছিল। কেউ কিছু জিজ্ঞেসই করেনি।’ শেষে রুমানা আহ্বান জানান, ‘জাহানারা বলেছে, আমি বলেছি—এগুলো শোনার সময় এসেছে। আমরা সিনিয়ররা না বললে জুনিয়ররা চিরদিন চুপ থাকবে। এই বিষয়গুলো এখন শুধু বাংলাদেশ নয়, বিশ্ব দেখছে। বোর্ড যদি আগেই ব্যবস্থা নিত, আজ এতদূর যেত না।’

    বিস্ফোরক মন্তব্য সাবেক অধিনায়ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 2026

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 20263 Views

    চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে।…

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Top Trending

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 20263 Views

    চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের…

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 20263 Views

    গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কূটনৈতিক…

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 20263 Views

    দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.