Close Menu
    What's Hot

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 2026

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মনোনয়ন না পাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ-অগ্নিসংযোগ
    ● সর্বশেষ

    মনোনয়ন না পাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ-অগ্নিসংযোগ

    November 3, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন না পাওয়ায় মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন আসলাম চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা।

    সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনের মনোনয়ন প্রার্থী কাজী সালাউদ্দিনের নাম ঘোষণা করার পর থেকেই আসলাম চৌধুরীর সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

    অবরোধকারী আসলাম চৌধুরী সমর্থিত বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দীর্ঘ ৯ বছর কারাবরণ করেছেন আসলাম চৌধুরী। শুধু শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন-পালন করতে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন তিনি। সেই আসলাম চৌধুরীর আসনে বিএনপি থেকে মনোনয়ন ঘোষণা করেন কাজী সালাউদ্দিনের নাম। এটা খুবই দুঃখজনক।

    এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৫ থেকে ২০টি স্থানে আসলাম চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা আন্দোলন ও বিক্ষোভ করেন। এতে সড়কের ১০ কিলোমিটারে যানজট দেখা দিয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে আসলাম চৌধুরীর সমর্থক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর বলেন, “সীতাকুন্ডের বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে একটি গোষ্ঠী, যার একদম স্পষ্ট উদাহরণ আজকের মনোনয়ন প্রক্রিয়া। মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা।”

    তিনি সতর্ক করে আরও বলেন, “সীতাকুন্ড আসনে বিএনপির রাজনীতিতে আসলাম চৌধুরীর কোনো বিকল্প নেই। যতক্ষণ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার না হবে, ততক্ষণ পর্যন্ত নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেবেন।”

    উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন বলেন, বিএনপি কাকে মনোনয়ন দেবে সেটা দলের বিষয়। যারা মনোনয়ন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে- আমি মনে করি তারা দলের বিরুদ্ধে আচরণ করছেন।

    সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মহাসড়কে বিক্ষোভের কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আশা করছি পরিস্থিতি খুব শিগগির স্বাভাবিক হয়ে যাবে।

    অগ্নিসংযোগ অবরোধ আসলাম চৌধুরী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নেতা সমর্থক বিএনপি বিক্ষোভ মনোনয়ন সীতাকুন্ড
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 2026

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 20263 Views

    ট্রাফিক আইন ভঙ্গের পর আরোপ করা জরিমানা আদায়ে নতুন একটি পদ্ধতির কথা বিবেচনার জন্য রাজ্য…

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Top Trending

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 20263 Views

    ট্রাফিক আইন ভঙ্গের পর আরোপ করা জরিমানা আদায়ে নতুন একটি পদ্ধতির কথা…

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 20262 Views

    চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার…

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 20263 Views

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির অভিযোগকে যুক্ত করে একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.