Close Menu
    What's Hot

    দক্ষ জনশক্তি তৈরিতে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা তারেক রহমানের

    May 20, 2026

    সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি নিয়ে হাইকোর্টের বিস্ময়

    May 20, 2026

    মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশের কয়েকটি অঞ্চল

    May 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নির্বাচনডা হোক তোরে মাইরা ফেলামু, স্বেচ্ছাসেবক দল নেতার অডিও ভাইরাল
    ● সর্বশেষ

    নির্বাচনডা হোক তোরে মাইরা ফেলামু, স্বেচ্ছাসেবক দল নেতার অডিও ভাইরাল

    November 3, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এক হাজার টাকা দিবি ক্যান, যা কইছি তাই দিবি। খালি নির্বাচনডা হোক, পরে তোরে মাইরা ফেলামু; মোবাইলে বস্তির এক বাসিন্দাকে এভাবেই গালিগালাজসহ হুমকির অভিযোগ উঠেছে রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের নব নির্বাচিত কমিটির যুগ্ম আহবায়ক ও ৬ নম্বর ওয়ার্ড (আঞ্চলিক) স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন অর রশিদের বিরুদ্ধে।

    রোববার (২ নভেম্বর) হারুন ও বস্তির এক বাসিন্দার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অডিও নিয়ে রুপনগর এলাকার স্থানীয় রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে অভিযুক্ত ওই স্বেচ্ছাসেবক দল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

    হাতে আসা ৫১ সেকেন্ডের কল রেকর্ডে শোনা যায়, হারুন নামের ওই নেতা এক বস্তির বাসিন্দার কাছে বিদ্যুৎ বিলের টাকা চাইলে সে ১ হাজার টাকার বেশি দিতে রাজি না হলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মেরে ফেলার হুমকি দেন হারুন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর ৬ নম্বর টু ব্লক বস্তিতে হারুনের কয়েকশো অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। ওই অবৈধ সংযোগ দিয়ে বস্তিবাসীর কাছ থেকে মাসিক বিদ্যুৎ বিলের টাকা আদায় করেন হারুন। প্রায় ২ মাস আগে ওই বস্তিতে ডেসকো অভিযান চালিয়ে হারুনের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির মামলা হয়। মামলায় ১৩ লাখ টাকা জরিমানা ধার্য করে ডেসকো। ওই মামলার টাকা জোগাড় করতে টু ব্লক বস্তির এক বাসিন্দার কাছে বিদ্যুৎ বিলের টাকা চান হারুন। ওই ব্যক্তি হারুনের চাহিদা মাফিক টাকা দিতে রাজি না হওয়ায় নির্বাচনের পর তাকে ফেরে ফেলার হুমকি দেওয়া হয়।

    এ ব্যাপারে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল নেতা হারুন বলেন, আমি বস্তিতে বিদ্যুতের সংযোগ দিয়ে ১৩ লাখ টাকার মামলা খাইছি। আমি রাগের মাথায় কথাগুলো বলছি। ওরা যদি টাকা ঠিকমতো না দেয় তাহলে আমি কি গায়ের রক্ত বেচে বিদ্যুতের লাইন চালাবো।

    এ ব্যাপারে জানতে চাইলে রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজেদুল আলম টুটুল বলেন, অডিওটা আমিও শুনেছি। তার অপকর্মের দায় সংগঠন নিবে না। এখানে আমাদের অভিভাবক আমিনুল হক ভাই আছেন, তিনি যা সিদ্ধান্ত নিবেন তাই হবে।

    নির্বাচনডা মাইরা ফেলামু স্বেচ্ছাসেবক দল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    দক্ষ জনশক্তি তৈরিতে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা তারেক রহমানের

    May 20, 2026

    সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি নিয়ে হাইকোর্টের বিস্ময়

    May 20, 2026

    মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশের কয়েকটি অঞ্চল

    May 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    দক্ষ জনশক্তি তৈরিতে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা তারেক রহমানের

    May 20, 20260 Views

    Tarique Rahman বলেছেন, Bangladesh Ansar and Village Defence Party শুধু নিরাপত্তা রক্ষায় নয়, প্রযুক্তিনির্ভর দক্ষ…

    সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি নিয়ে হাইকোর্টের বিস্ময়

    May 20, 2026

    মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশের কয়েকটি অঞ্চল

    May 20, 2026
    Top Trending

    দক্ষ জনশক্তি তৈরিতে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা তারেক রহমানের

    May 20, 20260 Views

    Tarique Rahman বলেছেন, Bangladesh Ansar and Village Defence Party শুধু নিরাপত্তা রক্ষায়…

    সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি নিয়ে হাইকোর্টের বিস্ময়

    May 20, 20260 Views

    আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় বিস্ময়…

    মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশের কয়েকটি অঞ্চল

    May 20, 20260 Views

    বাংলাদেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের প্রভাব দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.