Close Menu
    What's Hot

    অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই দেখতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

    May 11, 2026

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

    May 11, 2026

    নাগরিক সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন: ডিএনসিসি প্রশাসক

    May 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»যুদ্ধ এখনো শেষ হয়নি: ইসরাইলের সেনাপ্রধান
    ● সর্বশেষ

    যুদ্ধ এখনো শেষ হয়নি: ইসরাইলের সেনাপ্রধান

    October 28, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    হামাস যতদিন পর্যন্ত সব ইসরাইলি জিম্মির লাশ ফেরত না দেবে, ততদিন পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ হবে না বলে জানিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।

    সোমবার (২৭ অক্টোবর) রাজধানী জেরুজালেমে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদার ইউনিট কমান্ডারদের সম্মেলনে এ কথা বলেন ইয়াল জামির।

    তিনি বলেন, ‘আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আমরা একটা পবিত্র মিশনে আছি এবং এই মিশনের প্রধান লক্ষ্য দু’টি— গাজা নিহত সব ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার করা এবং হামাসের বিরুদ্ধে প্রচার-প্রচারণা অব্যাহত রাখা।’

    তিনি বলেন, ‘আইডিএফ অতীতকে কাঁধে নিয়ে ভবিষ্যতের দিকে তাকায়। যা আমাদের নৈতিক ও পেশাগত কর্তব্য, আমরা অবশ্যই তা সাহস ও দৃঢ়তার সঙ্গে পালন করব।’

    প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। হামাসের এ হামলার জবাবে পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। আইডিএফের অভিযানে দুই বছরে গাজায় নিহত হয়েছেন ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারের অধিক।

    গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করেন। ইসরাইল এবং হামাস সেই পরিকল্পনায় সায় দেওয়ার পর ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়।

    ট্রাম্পের ২০টি পয়েন্ট সম্বলিত পরিকল্পনাটি তিন স্তরের। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রথম স্তরে জীবিত সব ইসরাইলি জিম্মি ও মৃত জিম্মিদের লাশ হস্তান্তর করবে হামাস।

    সেই শর্ত অনুযায়ী শেষ পর্যন্ত নিজেদের কব্জায় থাকা জীবিত ২০ জন জিম্মির সবাইকে মুক্তি দিয়েছে হামাস। তবে সমস্যা শুরু হয়েছে মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়া নিয়ে।

    হামাসের ভাষ্য অনুযায়ী, ২৮ জন ইসরাইলি জিম্মি মারা গেছেন এবং তাদের সবার মরদেহ কোথায় আছে, তা গোষ্ঠীটির বর্তমান হাইকমান্ড জানে না। গোষ্ঠীটি আরও বলেছে, যারা এই তথ্য জানত— তারা আইডিএফের অভিযানের সময় নিহত হয়েছে।

    ইসরাইলি সেনাপ্রধান হামাস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই দেখতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

    May 11, 2026

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

    May 11, 2026

    নাগরিক সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন: ডিএনসিসি প্রশাসক

    May 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই দেখতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

    May 11, 20261 Views

    প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় দেখে নয়, অপরাধের ভিত্তিতেই…

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

    May 11, 2026

    নাগরিক সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন: ডিএনসিসি প্রশাসক

    May 11, 2026
    Top Trending

    অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই দেখতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

    May 11, 20261 Views

    প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় দেখে…

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

    May 11, 20261 Views

    সারাদেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু…

    নাগরিক সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন: ডিএনসিসি প্রশাসক

    May 11, 20261 Views

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ডেঙ্গু…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.