Close Menu
    What's Hot

    ইসরায়েলের ঘোষণা: দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই

    June 15, 2026

    ফ্যামিলি কার্ডের তালিকা চার বছর পরপর হালনাগাদ, ছয় মাস অন্তর মূল্যায়ন

    June 15, 2026

    নতুন প্রজন্মকে ঘিরে আশাবাদী লুকাকু, ২০২৬ বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী বেলজিয়াম

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিএনপি ক্ষমতায় এলে সুন্দরীরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিম
    ● সর্বশেষ

    বিএনপি ক্ষমতায় এলে সুন্দরীরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিম

    October 27, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি ক্ষমতায় গেলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, বিএনপি যদি ক্ষমতায় যায়, ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না। সচেতন হোন জনগণ, আর কত? চাঁদাবাজ, জুলুমকারী ও অত্যাচারীদের পরিবর্তন চান না?

    রোববার (২৬ অক্টোবর) বিকালে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার’, ‘জুলাই সনদ বাস্তবায়ন’ এবং ‘সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন’-এর দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

    বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করে ফয়জুল করিম বলেন, যে চাঁদাবাজির জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছিল, সেই চাঁদাবাজি এখনো আছে, বরং বেড়েছে। ধর্ষণও কমেনি, আগের চেয়ে বেড়েছে। যে দখলদারির অভিযোগে আওয়ামী লীগকে সরানো হয়েছিল, সেই দখলদারি এখনো চলছে।

    বক্তব্যের একপর্যায়ে তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে বিএনপি বিএনপির মধ্যে প্রকাশ্যে যত খুন হয়েছে, আওয়ামী লীগের আমলে এতটা হয়নি। যারা এসব করছে, তারা যদি ক্ষমতায় আসে, খুন, ধর্ষণ ও চাঁদাবাজি আরও বাড়বে।

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, আপনারা যদি পিআর পদ্ধতি না মানেন, গণহত্যার বিচার না করেন, তবে জনগণের আস্থা পাবেন না। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু সংখ্যালঘুরা এখনো বঞ্চিত। ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত যারা এ দেশ শাসন করেছে, কেউই বৈষম্য ঘোচাতে পারেনি।

    ইসলামী আন্দোলন উপজেলা পশ্চিম শাখার সভাপতি আলহাজ মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ঝালকাঠি-২ আসনের প্রার্থী ড. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য আলহাজ হারুন-অর-রশিদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নূরুল ইসলাম আল-আমিন চৌধুরী ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাহবুব আলম প্রমুখ।

    ফয়জুল করিম বিএনপি সুন্দরী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ইসরায়েলের ঘোষণা: দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই

    June 15, 2026

    ফ্যামিলি কার্ডের তালিকা চার বছর পরপর হালনাগাদ, ছয় মাস অন্তর মূল্যায়ন

    June 15, 2026

    নতুন প্রজন্মকে ঘিরে আশাবাদী লুকাকু, ২০২৬ বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী বেলজিয়াম

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ইসরায়েলের ঘোষণা: দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই

    June 15, 20260 Views

    মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ ও সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আলোচনা চললেও দক্ষিণ লেবাননে সামরিক উপস্থিতি বজায়…

    ফ্যামিলি কার্ডের তালিকা চার বছর পরপর হালনাগাদ, ছয় মাস অন্তর মূল্যায়ন

    June 15, 2026

    নতুন প্রজন্মকে ঘিরে আশাবাদী লুকাকু, ২০২৬ বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী বেলজিয়াম

    June 15, 2026
    Top Trending

    ইসরায়েলের ঘোষণা: দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই

    June 15, 20260 Views

    মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ ও সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আলোচনা চললেও দক্ষিণ লেবাননে…

    ফ্যামিলি কার্ডের তালিকা চার বছর পরপর হালনাগাদ, ছয় মাস অন্তর মূল্যায়ন

    June 15, 20260 Views

    দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় এসে চালু করা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কার্যকারিতা…

    নতুন প্রজন্মকে ঘিরে আশাবাদী লুকাকু, ২০২৬ বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী বেলজিয়াম

    June 15, 20261 Views

    বেলজিয়ামের ফুটবলে একসময় যাদের ‘গোল্ডেন জেনারেশন’ বলা হতো, সেই প্রজন্ম বড় কোনো…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.