Close Menu
    What's Hot

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 2026

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জাতীয় পার্টির মাধ্যমেই ফিরবে আওয়ামী লীগ: নুর
    ● সর্বশেষ

    জাতীয় পার্টির মাধ্যমেই ফিরবে আওয়ামী লীগ: নুর

    October 26, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ ফিরবে বলে সতর্ক করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এজন্য আসন্ন জাতীয় নির্বাচনের আগেই জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা হওয়া বলে অভিমত তার। 

    তিনি বলেছেন, নির্বাচন বিঘ্নিত হোক আমরা এমন কোনো কাজ চাই না। কিন্তু, জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, তাহলে আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। এই জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ ব্যাক করবে।
     
    রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নুর। 

    তিনি বলেন, ফরিদপুর, মাদারীপুর ও খুলনাসহ যেসব এলাকা একটু আওয়ামী লীগ হিসেবে পরিচিত, ওইসব এলাকায় জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করতে চেষ্টা করবে। আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করতে চেষ্টা করবে। কাজেই জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনের আগেই আমাদের একটা ফয়সালায় যাওয়া দরকার।

    নুর বলেন, কিছুদিন আগেই জিএম কাদের একটা বক্তব্য দিয়েছিলেন। তিনি কীভাবে এই দুঃসাহস দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে কোনো নির্বাচন হবে না। এই কথা বলার পর জিএম কাদের কীভাবে এই ঢাকার রাজপথে তার অফিসে আসেন, তার উত্তরার বাড়িতে অবস্থান করেন?

    গণ-অধিকার পরিষদের শীর্ষ এই নেতা বলেন, আমরা চাই আগামীর বাংলাদেশ গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠবে। আগামীর বাংলাদেশে হানাহানি, মারামারি ও বিভাজন থাকবে না। আমরা সবাই চাচ্ছি যে, নির্বাচন যথাসময় হোক। রাজনৈতিক নেতাদের একটা কথা মনে রাখতে হবে। এই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-যুবক-তরুণরা আন্দোলন করেছেন। তারা আহত হয়েছেন, গ্রেপ্তারও হয়েছেন। একইসঙ্গে রাজনৈতিক নেতাদেরও কিন্তু প্রথম গ্রেপ্তার করা হয়েছে।

    এছাড়া, গণহত্যার বিচারের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে নুর বলেন, যদি নির্বাচন বিলম্বিত হয়, নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয়, আমাদের রাজনীতিকদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে। কাজেই আমাদের প্রাণের দাবি, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং নির্বাচন। গণহত্যার বিচার চলছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের যে প্রসিকিউশন টিম তাদের কার্যক্রমে আমরা খুশি।

    আওয়ামী লীগ জাতীয় পার্টি নুর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 2026

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 20263 Views

    চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে।…

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Top Trending

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 20263 Views

    চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের…

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 20263 Views

    গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কূটনৈতিক…

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 20263 Views

    দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.