Close Menu
    What's Hot

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 2026

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 2026

    নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে পুলিশের অভিযান

    October 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিএনপি ক্ষমতায় গেলে ‘রেইনবো নেশন’ গড়বে: মির্জা ফখরুল
    ● সর্বশেষ

    বিএনপি ক্ষমতায় গেলে ‘রেইনবো নেশন’ গড়বে: মির্জা ফখরুল

    October 24, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় এলে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে একটি ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতি গড়ে তোলা হবে।

    শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

    মির্জা ফখরুল বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন সেখানে তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে, আমরা একটা রেইনবো নেশন তৈরি করব। অর্থাৎ যে নেশনে সব সম্প্রদায়গুলো অন্তর্ভুক্ত হয়ে সেখানে তারা তাদের অবদান রাখতে সক্ষম হবে।

    তিনি আরও বলেন, আগামীতে বিএনপি সরকারে গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

    গারো সম্প্রদায়ের দাবির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০ কর্মসূচিতে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি-ঐতিহ্য রক্ষা করা এবং তাদের সমস্যার সমাধানের পৃথক অধিদপ্তর গঠনের ঘোষণা দিয়েছেন।

    বিএনপি আগামীতে সরকারে গেলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন করা হবে এবং সরকারিভাবে গারোদের ‘ওয়ানগালা’ উৎসব পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।

    তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব সমস্যার সমাধান করা হবে।

    বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সব সম্প্রদায়ের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। পাশাপাশি তাদের সংস্কৃতি তুলে ধরতেও সাহায্য করতে হবে। 

    সঞ্চয় নাফাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির পরিচালক বাপন মানকিন, বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিটসিল এবং আয়োজক কমিটির শুভজিট স্যানগমা নাকমা প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 2026

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 2026

    নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে পুলিশের অভিযান

    October 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 20260 Views

    সড়ক পরিবহন খাতে অনিয়ম এবং অবৈধ চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন…

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 2026

    নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে পুলিশের অভিযান

    October 8, 2026
    Top Trending

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 20260 Views

    সড়ক পরিবহন খাতে অনিয়ম এবং অবৈধ চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন…

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 20260 Views

    মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পূর্ব জাপানের চিবা ও ইবারাকি অঞ্চলে দুটি ভূমিকম্প…

    নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে পুলিশের অভিযান

    October 8, 20260 Views

    নাটোর রেলওয়ে স্টেশনে এক জার্মান নাগরিকের ব্যাগ চুরির ঘটনায় তৎপর হয়েছে পুলিশ।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.