Close Menu
    What's Hot

    ককপিটে ভয়ংকর হামলা! প্রাণ বাঁচাতে যা করেছিলেন ভারতীয় পাইলট

    October 4, 2026

    ‘আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষেরও নেতা’

    October 4, 2026

    যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে প্রস্তুতি, কী ভাবছে কানাডা?

    October 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ক্ষুব্ধ হয়ে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প
    ● সর্বশেষ

    ক্ষুব্ধ হয়ে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প

    October 24, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কানাডার সঙ্গে চলমান সব বাণিজ্য আলোচনা বাতিল করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্কবিরোধী বিজ্ঞাপন প্রচার নিয়ে ক্ষুব্ধ হওয়ার পর এই সিদ্ধান্ত নেন তিনি।

    বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে শুল্ক আরোপের সমালোচনা করতে দেখা যায়, যা ট্রাম্পের মতে “প্রতারণামূলক প্রচারণা”। শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কানাডার “প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার” করার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, “জঘন্য আচরণের কারণে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো।”

    এর আগে অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড চলতি সপ্তাহের শুরুতে জানান, শুল্কবিরোধী বার্তা সম্বলিত বিজ্ঞাপনটি ট্রাম্পের নজরে এসেছে। সেই বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপের বিরোধিতা করতে দেখা যায়। এছাড়া শুল্কারোপকে কর্মসংস্থান হ্রাস ও বাণিজ্য যুদ্ধের কারণ হিসেবে বর্ণনা করতেও দেখা যায় সাবেক রিপাবলিকান এই প্রেসিডেন্টকে।

    ফোর্ড বলেন, “আমি শুনেছি প্রেসিডেন্ট আমাদের বিজ্ঞাপনটি দেখেছেন। নিশ্চয়ই এতে তিনি খুশি হননি।”

    প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় চাপ প্রয়োগের কৌশল হিসেবে ট্রাম্প দীর্ঘদিন ধরেই শুল্কনীতিকে ব্যবহার করে আসছেন। তার এই নীতির ফলে যুক্তরাষ্ট্রে শুল্কহার ১৯৩০-এর দশকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নিয়মিতভাবেই তিনি নতুন শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন, আর এটিই ব্যবসায়িক মহল ও অর্থনীতিবিদদের উদ্বেগ বাড়িয়েছে।

    পরে বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ব্যর্থ হলেও কোনোভাবেই নিজেদের বাজারে “মার্কিন পণ্যের অন্যায্য প্রবেশাধিকার” দিতে রাজি নয় কানাডা।

    চলতি বছরের শুরুতে ট্রাম্প কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়িখাতে অতিরিক্ত শুল্ক আরোপ করেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় অটোয়া নিজেও সমপরিমাণ শুল্ক বসায়। এরপর থেকেই দুই দেশের মধ্যে এই খাতগুলোতে নতুন চুক্তির জন্য আলোচনা চলছিল।

    কানাডা ট্রাম্প বাণিজ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ককপিটে ভয়ংকর হামলা! প্রাণ বাঁচাতে যা করেছিলেন ভারতীয় পাইলট

    October 4, 2026

    ‘আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষেরও নেতা’

    October 4, 2026

    যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে প্রস্তুতি, কী ভাবছে কানাডা?

    October 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ককপিটে ভয়ংকর হামলা! প্রাণ বাঁচাতে যা করেছিলেন ভারতীয় পাইলট

    October 4, 20260 Views

    ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে দুই পাইলটের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় নতুন কিছু তথ্য সামনে…

    ‘আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষেরও নেতা’

    October 4, 2026

    যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে প্রস্তুতি, কী ভাবছে কানাডা?

    October 4, 2026
    Top Trending

    ককপিটে ভয়ংকর হামলা! প্রাণ বাঁচাতে যা করেছিলেন ভারতীয় পাইলট

    October 4, 20260 Views

    ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে দুই পাইলটের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় নতুন…

    ‘আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষেরও নেতা’

    October 4, 20260 Views

    বিমানবন্দরকেন্দ্রিক একটি মামলায় গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য…

    যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে প্রস্তুতি, কী ভাবছে কানাডা?

    October 4, 20260 Views

    যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধের সম্ভাবনা খুবই কম। তারপরও সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.