Close Menu
    What's Hot

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 2026

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 2026

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
    ● সর্বশেষ

    সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    October 23, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর ঘটনাটি এবার হত্যা মামলায় রূপ নিয়েছে। এ ঘটনায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

    এদিকে সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ।

    জানা যায়, মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

    রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

    নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করেন সালমান শাহর পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে অপমৃত্যু মামলার তদন্তে তদন্তকারীরা বারবার প্রতিবেদন দাখিল করেন নায়ক আত্মহত্যা কিরেছেন। এতে না রাজি জানিয়ে রিভিশন দাবি করেন সালমান শাহর মা নীলা চৌধুরী।
     
    গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত। তদন্ত সংস্থার কর্মকর্তারা জানান, পুনঃতদন্তে নতুন তথ্য ও সাক্ষ্য-প্রমাণ যাচাইয়ের কাজ চলছে।
     
    সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 2026

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 2026

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 20261 Views

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে…

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 2026

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 2026
    Top Trending

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 20261 Views

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতার সম্ভাবনা…

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 20260 Views

    পাবনার সুজানগর উপজেলার আমিনপুর এলাকায় নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর এক ব্যবসায়ীর…

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 20260 Views

    দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার আপাতত স্থগিত রয়েছে। কেন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.