Close Menu
    What's Hot

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 2026

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»অগ্নিকাণ্ডের ঘটনা নিছক কাকতালীয় নয় : আব্দুস সালাম
    ● সর্বশেষ

    অগ্নিকাণ্ডের ঘটনা নিছক কাকতালীয় নয় : আব্দুস সালাম

    October 22, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, সাম্প্রতিক একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা নিছক কাকতালীয় নয়—এসব ঘটনা জাতিকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলছে। তার মতে, এই ধারাবাহিক অগ্নিকাণ্ডের পেছনে পরিকল্পিত নাশকতার আশঙ্কা রয়েছে। দেশের সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে—এই ঘটনার নেপথ্যে কারা জড়িত, আর কেনই বা হঠাৎ করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের এমন পুনরাবৃত্তি ঘটছে?

    বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় রাজশাহীর আড়ানী মনোমোহনী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আব্দুস সালাম বলেন, দেশের মানুষ যখন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হচ্ছে, তখন ইচ্ছাকৃতভাবে এসব ঘটনার মাধ্যমে জনগণের মাঝে ভয় ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।এটা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র।

    আসন্ন নির্বাচনের বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরোধিতা করতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। পরপর আগুন লাগার এই ঘটনাগুলো কি শুধুই দুর্ঘটনা, নাকি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র, তা খতিয়ে দেখা দরকার।

    তিনি আরো বলেন, বিএনপি বিশ্বাস করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে একটি কুচক্রী মহল জনমনে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে।

    কিন্তু জনগণ এখন অনেক সচেতন। জনগণ জানে, দেশের এই অগ্নিকাণ্ড অস্থিরতা ও বিভ্রান্তি তৈরি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। জনগণ এই ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে।

    নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়ে আব্দুস সালাম বলেন, দেশের সংবিধানে পিআর পদ্ধতি নেই।এর আগে দেশে কখনো এই পদ্ধতিতে কোনো নির্বাচন হয়নি। পিআরকে পেয়ার করে লাভ নেই, কারণ জনগণ এ বিষয়ে যথেষ্ট জানে না। ভোটাধিকার হলো জনগণের মৌলিক অধিকার, যা কোনো জটিল পদ্ধতিতে সীমাবদ্ধ করা উচিত নয়। আমরা চাই স্বচ্ছ, অবাধ ও জনগণের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচন হোক।

    তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত কাঠামো প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এই ৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণা নয়, এটি একটি জাতীয় পুনর্গঠনের সুপরিকল্পিত নকশা। এতে রাষ্ট্রের প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থার স্বাধীনতা, দুর্নীতি দমন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা নিশ্চিত করার দিকনির্দেশনা রয়েছে।
    তিনি বলেন, বিএনপি চায় নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে। যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারবে। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।

    আড়ানী পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোজাম্মেল হক। আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, নগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী এশা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাকিম সরকার, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন।

    অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড ২০২৫ অগ্নিকাণ্ড বাংলাদেশ আগুনের ঘটনা আব্দুস সালাম নিরাপত্তা পরিকল্পিত নাশকতা বিএনপি রাজনৈতিক প্রতিক্রিয়া সাম্প্রতিক অগ্নিকাণ্ড
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 2026

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 20263 Views

    ট্রাফিক আইন ভঙ্গের পর আরোপ করা জরিমানা আদায়ে নতুন একটি পদ্ধতির কথা বিবেচনার জন্য রাজ্য…

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Top Trending

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 20263 Views

    ট্রাফিক আইন ভঙ্গের পর আরোপ করা জরিমানা আদায়ে নতুন একটি পদ্ধতির কথা…

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 20262 Views

    চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার…

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 20263 Views

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির অভিযোগকে যুক্ত করে একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.