Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি আলাদা, গান-বাজনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

    August 22, 2026

    সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থান

    August 22, 2026

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

    August 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আখতার-নাহিদের সেই পুরনো দলের নামেই ফিরছে বাগছাস
    ● সর্বশেষ

    আখতার-নাহিদের সেই পুরনো দলের নামেই ফিরছে বাগছাস

    October 22, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) বিলুপ্ত হয়ে নতুন নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ২০২৩ সালে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও এনসিপির বর্তমান সদস্য সচিব আখতার হোসেন ও আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ করা সেই ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র নামেই নতুন করে সংগঠনটি পুনর্গঠিত হতে যাচ্ছে। এনসিপির আদর্শিক সহযোগী সংগঠন হিসেবে নতুন কাঠামো ও নেতৃত্বে আত্মপ্রকাশ করবে ছাত্র সংগঠনটি। এর আগে, ডাকসু নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর পুনর্গঠনের ঘোষণা দিয়েছিল বাগছাস।

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বাগছাসের জাতীয় সমন্বয় সভা। সভা শেষে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নতুন নাম, কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটি এবং রাজনৈতিক দিকনির্দেশনা ঘোষণা করা হবে।

    সংগঠন সূত্রে জানা গেছে, নতুন সংগঠনের নাম হিসেবে গণতান্ত্রিক ছাত্রশক্তি, জাতীয় ছাত্রশক্তি ও বাংলাদেশ ছাত্রশক্তি নাম তিনটি নিয়ে আলোচনা হলেও সবচেয়ে এগিয়ে রয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামটি।

    নতুন কেন্দ্রীয় কমিটি সর্বোচ্চ ১০১ সদস্যবিশিষ্ট হতে পারে। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটকে ‘বিশেষ শাখা’ হিসেবে ঘোষণা করা হতে পারে এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বিত ‘সুপার ফোর’ কাঠামোতে পরিচালিত হবে সংগঠনটি।

    সংগঠনটির শীর্ষ নেতারা জানান, বাগছাসে অনুপ্রবেশকারীদের কারণে শৃঙ্খলা নষ্ট হয়েছে। বিশেষ করে ছাত্রশিবির সংশ্লিষ্টদের স্যাবোটাজের অভিযোগ রয়েছে। তাই নতুন নেতৃত্ব গঠনের ক্ষেত্রে কড়া যাচাই-বাছাই করা হচ্ছে।

    বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, যাদের বিরুদ্ধে ভিন্ন আদর্শ বা অন্য সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মিলবে, তাদের রাখা হবে না।

    তিনি আরও বলেন, আমরা আদর্শিক ও বাংলাদেশ পন্থার রাজনীতি করতে চাই। ওয়েলফেয়ার পলিটিকস নয়, বরং ছাত্রসমাজকেন্দ্রিক কার্যক্রমের মধ্য দিয়ে আগামীতে ছাত্র সংসদ নির্বাচনে ভালো ফল করতে চাই।

    উল্লেখ্য, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও এনসিপির বর্তমান সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে ২০২৩ সালের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’। ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব পদে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন। তবে অভ্যুত্থানের পর ১৩ সেপ্টেম্বর গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে সংগঠনের কয়েকজন নেতা মিলে গঠন করেন বাগছাস। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে এবার নতুন নামে ফিরে আসছে সংগঠনটি।

    আখতার-নাহিদ বাগছাস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি আলাদা, গান-বাজনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

    August 22, 2026

    সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থান

    August 22, 2026

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

    August 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি আলাদা, গান-বাজনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

    August 22, 20263 Views

    ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ অন্য অনেক এলাকার তুলনায় ভিন্ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন…

    সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থান

    August 22, 2026

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

    August 22, 2026
    Top Trending

    ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি আলাদা, গান-বাজনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

    August 22, 20263 Views

    ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ অন্য অনেক এলাকার তুলনায় ভিন্ন বলে মন্তব্য…

    সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থান

    August 22, 20261 Views

    সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির সঙ্গে…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

    August 22, 20260 Views

    বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.