Close Menu
    What's Hot

    ফুঁসে উঠছে ইসরাইলিরা, ছাড়ছে জন্মভূমি

    April 5, 2026

    ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় উদযাপন করল তরুণরা

    April 4, 2026

    শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেল, অভিমানে জীবন দিলেন মেডিকেল শিক্ষার্থী

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিভেদ নয় ঐক্য চাই, স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই: মাসুদ সাঈদী
    ● সর্বশেষ

    বিভেদ নয় ঐক্য চাই, স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই: মাসুদ সাঈদী

    October 21, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, আমরা কেউ জামায়াত, কেউ বিএনপি, কেউ অন্য কোনো ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির কর্মী—কিন্তু আমাদের লক্ষ্য একটাই, স্বাধীন বাংলাদেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা।

    শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমুরীতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভিন এবং সঞ্চালনা করেন ইউপি সচিব সুমন শিকদার। সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য নাগরিকরা উপস্থিত ছিলেন।

    মাসুদ সাঈদী বলেন, আজ আমরা এমন এক বাংলাদেশে আছি, যার রাজনৈতিক ইতিহাস দীর্ঘ ঐক্যবদ্ধ সংগ্রামের সাক্ষী। ১৬ বছর ধরে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই করেছি। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন বিরোধী মতের মানুষকে নির্যাতন, হত্যা, গুম, মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু প্রতিটি নির্যাতনের পর আমরা আরও ঐক্যবদ্ধ হয়েছি, আরও দৃঢ় হয়েছি।

    তিনি বলেন, যখন জনগণের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে, তখনই আমাদের ঐক্য নষ্ট করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনা ও তার সহযোগীরা জনতার রোষে দেশ ছেড়ে পালিয়েছে। এখন তারা ভেতরে ভেতরে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে ঐক্যের ভিত্তি দুর্বল করার চেষ্টা করছে। আমাদের সেই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে।

    গঠনমূলক সমালোচনার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা ও মতভেদ গণতন্ত্রের সৌন্দর্য। তবে তা যেন আমাদের ঐক্যকে দুর্বল না করে। দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আমরা চাই, ফ্যাসিবাদবিরোধী সব শক্তি একই পতাকার নিচে দাঁড়াক, শহীদদের রক্তে রঙিন স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলুক।

    স্বপ্নের বাংলাদেশের চিত্র তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, আমরা এমন এক দেশ চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ভিন্ন মতের জন্য কেউ নির্যাতিত হবে না। যেখানে থাকবে ইনসাফ, ন্যায়নীতি ও সুশাসন—দুর্নীতি ও স্বৈরতন্ত্রের পরিবর্তে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

    তিনি আরও বলেন, আজ আমাদের অঙ্গীকার হোক—বিভেদ নয়, ঐক্য চাই। আমরা ফ্যাসিবাদবিরোধী সব শক্তি একসাথে ছিলাম, আছি এবং থাকব—যতদিন না এই দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে যায়, যতদিন না আমরা সত্যিকারের ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি।

    সভায় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল খান, ইউপি সদস্য ময়না বেগম, শিরিন আক্তার, তপন কুমার সাহা, ইউনিয়ন জামায়াত আমির ওমর ফারুক, যুবনেতা মুবাশশির সানি, জাকারিয়া হোসেন, মামুন হোসেনসহ জামায়াত, বিএনপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    পিরোজপুর-১ মাসুদ সাঈদী স্বপ্নের বাংলাদেশ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ফুঁসে উঠছে ইসরাইলিরা, ছাড়ছে জন্মভূমি

    April 5, 2026

    ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় উদযাপন করল তরুণরা

    April 4, 2026

    শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেল, অভিমানে জীবন দিলেন মেডিকেল শিক্ষার্থী

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ফুঁসে উঠছে ইসরাইলিরা, ছাড়ছে জন্মভূমি

    April 5, 20264 Views

    ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ১৯৪৮ সালে গড়ে তোলা ইসরাইল জন্মের পর একাধিকবার মুসলিমদের সঙ্গে যুদ্ধ-সংঘাতে…

    ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় উদযাপন করল তরুণরা

    April 4, 2026

    শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেল, অভিমানে জীবন দিলেন মেডিকেল শিক্ষার্থী

    April 4, 2026
    Top Trending

    ফুঁসে উঠছে ইসরাইলিরা, ছাড়ছে জন্মভূমি

    April 5, 20264 Views

    ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ১৯৪৮ সালে গড়ে তোলা ইসরাইল জন্মের পর একাধিকবার…

    ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় উদযাপন করল তরুণরা

    April 4, 20263 Views

    টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩…

    শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেল, অভিমানে জীবন দিলেন মেডিকেল শিক্ষার্থী

    April 4, 20266 Views

    এক বিষয়ে পাঁচবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে না পেরে আত্মহত্যা করেছেন অর্পিতা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.