Close Menu
    What's Hot

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 2026

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 2026

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে রিপনের বক্তব্য: সেদিন আসলে কী ঘটেছিল?
    ● সর্বশেষ

    মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে রিপনের বক্তব্য: সেদিন আসলে কী ঘটেছিল?

    October 15, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। গতকাল মঙ্গলবার এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, তিনি মা-বাবার খোঁজখবর রাখেন না এবং স্ত্রী-সন্তানদের অস্বীকার করেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড়।

    বুধবার ঢাকায় হাজির হন রিপন মিয়া, সঙ্গে ছিলেন তার মা, স্ত্রী ও দুই সন্তান।

    সেদিনের পুরো ঘটনার বর্ণনা দিতে গিয়ে কখনো মুচকি হেসেছেন, আবার কখনো পরিবারের সদস্যদের জড়িয়ে আবেগে কেঁদেছেন।

    এ বিষয়ে রিপন বলেন, ‘কী থাইক্যা কী হইল, কিছুই বুঝতেছি না ভাই। ঘুম থেকে উঠে চা খাইতে গেছিলাম, হঠাৎ কয়েকজন সাংবাদিক আইসা ক্যামেরা ধরল। মজা করতে বলল, আমি ছন্দ বলে মজা করছিলাম।

    কিন্তু এক পর্যায়ে ওরা আমার পরিবার নিয়ে নানা উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। আগে জানায়নি, তারা আমার বাড়ি গিয়েছিল। পরে টিভিতে দেখি, কথাগুলো কেটে কেটে দেখানো হয়েছে। আমি তো সব বলছিলাম, কিন্তু ভিডিওতে সবটা রাখে নাই।

    প্রতিবেদনে তার বিরুদ্ধে স্ত্রী-সন্তানকে অস্বীকার করার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বলেন, “দেড় বছর আগে ভাইসাবের ভিডিওতে আমি বিয়া ও বউ নিয়ে কথা কইছিলাম। কিন্তু ওই সাংবাদিকরা যখন বারবার একই প্রশ্ন করে যাচ্ছিলেন, তখন আমি তেড়ামি করে বলছিলাম, ‘আমি বিয়া করিনি।’ কে জানত, এটা এমন ঝড় তুলবে!”

    মা-বাবাকে না দেখার অভিযোগের বিষয়ে রিপনের দাবি, তিনি নিজেই তাদের জন্য আধাপাকা ঘর বানাচ্ছেন। রিপন বলেন, ‘তিনটা রুম করছি।

    একটায় আমি বউ-বাচ্চা নিয়া থাকব, আরেকটায় আব্বু-আম্মু থাকবেন। আমি কেমনে দেখি না উনাদের? কোন মাসে টাকা দিই নাই, এইটা জিজ্ঞেস করলে ভালো হইত।’

    পেশায় কাঠমিস্ত্রি রিপন জানালেন, ভিডিও বানানো তার নেশা, পেশা নয়। ‘ভাই, আমি কাঠমিস্ত্রি মানুষ। আল্লাহর রহমতে সব পারি। কনটেন্ট না বানাইলেও আমার সংসার চলবে। প্রয়োজনে ভিডিও আর বানামু না,’ যোগ করেন তিনি।

    এদিকে রিপনের মা ফাতেমা বেগমও জানালেন, প্রতিবেশীদের প্ররোচনাতেই ভুল-বোঝাবুঝির সূত্রপাত। তার ভাষায়, “অনেকে কয়, ‘তোমার ছেলে লাখ লাখ টাকা কামায়, তোমারে কী দিছে।’ আমি ভাবছিলাম সাংবাদিকরা আইছে আমাদের সাহায্য করতে। বুঝি নাই, তারা উল্টো আমাদের বিপদে ফেলবে। লোভে পড়ে আমার ছেলেরে কষ্ট দিছি।”

    তিনি জানান, রিপন একা নন, তার অন্য ছেলেরাও মা-বাবার খোঁজখবর রাখেন। ‘আমরা গরিব মানুষ, হের (রিপন) বাপ কাজ করতে পারে না। তিন ছেলে না দেখলে আমরা চলব কেমনে?’ বলেন তিনি।

    উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে প্রচারিত ওই প্রতিবেদনে রিপনের মায়ের বক্তব্য তুলে ধরা হয়, যেখানে তিনি বলেছিলেন, ‘আমরা গরিব, তাই হয়তো ও এখন পরিচয় দিতে চায় না।’ প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা ও বিতর্ক।

    ঢাকায় রিপন মিয়া ফেসবুক ভাইরাল ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর মা স্ত্রী নিয়ে রিপন রিপন পরিবার রিপন মিয়া রিপনের বক্তব্য সামাজিক বিতর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 2026

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 2026

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 20261 Views

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে…

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 2026

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 2026
    Top Trending

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 20261 Views

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতার সম্ভাবনা…

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 20260 Views

    পাবনার সুজানগর উপজেলার আমিনপুর এলাকায় নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর এক ব্যবসায়ীর…

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 20260 Views

    দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার আপাতত স্থগিত রয়েছে। কেন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.