Close Menu
    What's Hot

    ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্পেনের দায়িত্বে রাখতে চায় ফেডারেশন

    August 22, 2026

    পরিচালকের অনুরোধে ‘রেঞ্জার’-এর ক্লাইমেক্স পরিচালনায় অজয় দেবগন

    August 22, 2026

    অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে চা বিরতিতে বাংলাদেশ

    August 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে কেউ রেহাই পাবে না : রাশেদ
    ● সর্বশেষ

    আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে কেউ রেহাই পাবে না : রাশেদ

    October 13, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নির্বাচনের আগে বিভিন্ন দাবিদাওয়া ঘিরে আন্দোলন আরও তীব্র হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, এসব আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধন থাকতে পারে, যা দেশের জন্য আরেকটি ১/১১ পরিস্থিতি তৈরি করার আশঙ্কা তৈরি করছে।

    তবে তাঁর দাবি, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে কেউ রেহাই পাবে না।

    সোমবার (আজ) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ মন্তব্য করেন।

    তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন জোরালো হবে। খোলা চোখে মনে হতে পারে, সাধারণ চাকরিজীবীরা বা শিক্ষার্থীরা আন্দোলন করছে। কিন্তু ভেতরে থাকবে রাজনৈতিক ইন্ধন বা পৃষ্ঠপোষকতা।

    এসব আন্দোলনের মূলে থাকবে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের মাধ্যমে আরেকটি ১/১১ সৃষ্টি করা।

    এমন আন্দোলনের উদাহরণ দিয়ে তিনি বলেন, যেমন—আনসার সমাবেশের নামে ছাত্রলীগের সমাবেশ করা হয়েছিল সচিবালয়ের সামনে (আনসার সদস্যদের মধ্যে আওয়ামী পরিবারের লোকজন এই সমাবেশের নেতৃত্ব দেয়)।সাধারণ আনসার সদস্যদের অধিকার আদায়ের কথা বলা হলেও, এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ষড়যন্ত্র ছিল। যেটা পরবর্তীতে সাধারণ আনসার সদস্যরাও বুঝতে পারে।

    রাশেদ খান বলেন, ঠিক এখন বা সামনে যত আন্দোলন হবে, তার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকবে। ভারত ও আওয়ামী লীগ সামাজিক আন্দোলনকে কাজে লাগিয়ে দেশকে অচল বা ব্যর্থ করতে তৎপর। আমরা কি সেই সুযোগ দেব, নাকি সচেতন হব?

    সাধারণ আন্দোলনকারী চাকরিজীবী ও শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছেন রাশেদ খান। তিনি বলেন, যৌক্তিক দাবিদাওয়ার আন্দোলনকে যাতে পতিত স্বৈরাচারের দোসররা রাজনৈতিক কাজে ব্যবহার করতে না পারে, সেদিকে স্বয়ং আন্দোলনকারীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সুতরাং আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ।

    কোনোভাবেই যেন এই আন্দোলন জনগণের ভোগান্তির কারণ কিংবা রাষ্ট্র অচল হয়ে পড়ে, এমন না হয়। সরকারকেও দাবির যৌক্তিকতায় দ্রুত আন্দোলন মেনে নিতে হবে।

    গণ অধিকার পরিষদের এই নেতা আরো বলেন, সবাইকে অনুধাবন করতে হবে, সরকার ঘোষিত সময়ে নির্বাচন না হলে এই দেশে ১/১১-এর মতো সংকট সৃষ্টি হবে এবং সেই সংকটে ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের জেলে ঢোকানো হবে। তবে যারা লিয়াজোঁ করবে, তারা হয়তো নতুন ১/১১-এর সরকারে থেকে যাবে। আর যারা গণ-অভ্যুত্থানের শক্তি ছিল, তাদেরকে একে একে ফাঁসিতে ঝোলানো হবে।

    তিনি বলেন, সুতরাং আমরা যা করি, যা বলি, সেগুলো যেন ভেবেচিন্তে করি। যারা মনে করছেন, আওয়ামী লীগ ফিরলে আমার কী? তারাই সবার আগে বিপদে পড়বেন। আরেকটি ১/১১-এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারো রক্ষা হবে না।

    ১/১১ প্রসঙ্গ আওয়ামী লীগ ক্ষমতা গণ অধিকার পরিষদ নির্বাচন ২০২৫ ফেসবুক স্টেটমেন্ট রাজনৈতিক আন্দোলন রাশেদ খান রাশেদ ফেসবুক পোস্ট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্পেনের দায়িত্বে রাখতে চায় ফেডারেশন

    August 22, 2026

    পরিচালকের অনুরোধে ‘রেঞ্জার’-এর ক্লাইমেক্স পরিচালনায় অজয় দেবগন

    August 22, 2026

    অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে চা বিরতিতে বাংলাদেশ

    August 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্পেনের দায়িত্বে রাখতে চায় ফেডারেশন

    August 22, 20260 Views

    স্পেন জাতীয় ফুটবল দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেকে দীর্ঘমেয়াদি চুক্তিতে ধরে রাখার উদ্যোগ নিয়েছে…

    পরিচালকের অনুরোধে ‘রেঞ্জার’-এর ক্লাইমেক্স পরিচালনায় অজয় দেবগন

    August 22, 2026

    অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে চা বিরতিতে বাংলাদেশ

    August 22, 2026
    Top Trending

    ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্পেনের দায়িত্বে রাখতে চায় ফেডারেশন

    August 22, 20260 Views

    স্পেন জাতীয় ফুটবল দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেকে দীর্ঘমেয়াদি চুক্তিতে ধরে…

    পরিচালকের অনুরোধে ‘রেঞ্জার’-এর ক্লাইমেক্স পরিচালনায় অজয় দেবগন

    August 22, 20263 Views

    বলিউড অভিনেতা অজয় দেবগন অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের দক্ষতা দেখিয়েছেন। এবার…

    অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে চা বিরতিতে বাংলাদেশ

    August 22, 20262 Views

    মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে লড়াইয়ে ফেরার চেষ্টা করছে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.