Close Menu
    What's Hot

    নগর উন্নয়নে বাংলাদেশকে আরও ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

    November 16, 2026

    চট্টগ্রামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই জেলেদের ৩০ ঘর

    November 16, 2026

    হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

    November 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»কলিজা ছিঁড়ে ফেলার বক্তব্যের ব্যাখ্যা দিলেন সারজিস
    ● সর্বশেষ

    কলিজা ছিঁড়ে ফেলার বক্তব্যের ব্যাখ্যা দিলেন সারজিস

    October 12, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‘রাজনৈতিক দেউলিয়াদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’—এমন মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গত এক মাসে তার একাধিক বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়াকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।

    রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরেন।

    বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপি ৩টি প্রোগ্রাম আয়োজন করেছে। প্রতিটি প্রোগ্রামে যখন আমি বক্তব্য দেওয়া শুরু করি তার এক দুই মিনিট পরে বিদ্যুৎ চলে যায়। 

    প্রথমবার যখন হয়েছিল কিছু বলিনি। মনে হয়েছিল এটা হতেই পারে। দ্বিতীয়বার যখন একই ঘটনা ঘটে তখনও কিছু বলিনি কিন্তু তাদের ইনটেনশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। গতকাল আবার একই ঘটনা। প্রোগ্রামের আগে-পরে নয়, অন্য কারো বক্তব্যের সময় নয়। ঠিক আমি যখন কথা বলা শুরু করি তখন আবার বিদ্যুৎ চলে যায়। কথা বলা শেষ হলে বিদ্যুৎ চলে আসে। সকল মিডিয়া এটার সাক্ষী।

    তিনটি প্রোগ্রাম তিন দিন ভিন্ন সময় হয়েছে। তারপরও যখন এই ধরনের ঘটনা ঘটে তখন আমি অবশ্যই মনে করি এটা উদ্দেশ্যপ্রণোদিত। জেলা পর্যায়ে বিভিন্ন সেক্টরের কিছু কর্মকর্তা এই ধরনের ছোটলোকি কিংবা অন্য দলের দালালি মূলক আচরণ করে থাকে। একজনকে ডিস্টার্ব করতে পারলে তাদের রাজনৈতিক সফলতা মনে করে।

    প্রত্যেকবারই প্রোগ্রামের আগে তাদেরকে প্রোগ্রাম সম্পর্কে বলে রাখা হয়। প্রোগ্রামের পরেও ভদ্র ভাষায় বলা হয়েছে। কিন্তু তারপরও যখন একই চিত্র দেখা যায় তখন তাদের সাথে সুশীলতা প্রদর্শন করা প্রয়োজন মনে করি না। তবে ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি সেটা করা উচিত হয়নি বলে মনে করি।

    চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, দুর্নীতি ও মাদক ব্যবসার বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে লং মার্চে ১০ ঘন্টা ধরে প্রায় দুই হাজার মানুষ মোটরসাইকেলে করে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে পুরো পঞ্চগড় জেলার ১৫০ কিলোমিটার অতিক্রম করেছি। আশা করি মিডিয়ার ফোকাস সেদিকেও থাকবে।

    প্রসঙ্গত, গতকাল শনিবার সারজিস আলমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধা পর্যন্ত লং মার্চ হয়। সেই লং মার্চের সমাপ্তি বক্তব্য দেন রাত সাড়ে ৯টার দিকে। পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে এই আয়োজনে সারজিস আলম বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যায়। এতে ক্ষিপ্ত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

    ওই বক্তব্যে তিনি বলেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে, এটা হয় কেন? এক দিন হইতো, দুই দিন হইতো কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে। যারা এটা করছে, তারা হচ্ছে রাজনৈতিক। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’

    তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপরই আজ সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে বক্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি।

    এনসিপি কলিজা ছিঁড়ে ফেলার বক্তব্য জাতীয় নাগরিক পার্টি ফেসবুক পোস্ট সারজিস বাংলাদেশ রাজনীতি বিদ্যুৎ বিভ্রাট রাজনৈতিক প্রতিক্রিয়া রাজনৈতিক বক্তব্য ব্যাখ্যা রাজনৈতিক বিতর্ক সারজিস আলম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নগর উন্নয়নে বাংলাদেশকে আরও ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

    November 16, 2026

    চট্টগ্রামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই জেলেদের ৩০ ঘর

    November 16, 2026

    হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

    November 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নগর উন্নয়নে বাংলাদেশকে আরও ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

    November 16, 20260 Views

    দেশের নগর এলাকার অবকাঠামো ও নাগরিক সেবার মান উন্নয়নে বাংলাদেশকে অতিরিক্ত ৯৫ কোটি মার্কিন ডলার…

    চট্টগ্রামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই জেলেদের ৩০ ঘর

    November 16, 2026

    হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

    November 16, 2026
    Top Trending

    নগর উন্নয়নে বাংলাদেশকে আরও ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

    November 16, 20260 Views

    দেশের নগর এলাকার অবকাঠামো ও নাগরিক সেবার মান উন্নয়নে বাংলাদেশকে অতিরিক্ত ৯৫…

    চট্টগ্রামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই জেলেদের ৩০ ঘর

    November 16, 20260 Views

    চট্টগ্রাম নগরীতে অগ্নিকাণ্ডে জেলেদের বসবাসের ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। সোমবার (১৬…

    হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

    November 16, 20260 Views

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.