Close Menu
    What's Hot

    যুক্তরাষ্ট্র অবরোধ তুললেই ৭ দিনে হরমুজ খুলবে ইরান!

    September 22, 2026

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

    September 22, 2026

    প্রেমিকার বিয়ে অন্যত্র, হতাশ হয়ে কিশোরের আত্মহত্যা

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»ক্যানসারের রেডিয়েশন থেরাপি নিচ্ছেন জো বাইডেন
    বিশ্বমঞ্চ

    ক্যানসারের রেডিয়েশন থেরাপি নিচ্ছেন জো বাইডেন

    October 11, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে রেডিয়েশন থেরাপি ও হরমোন চিকিৎসা নিচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।

    শনিবার বাইডেনের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

    মুখপাত্র বলেন, “প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে প্রেসিডেন্ট বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি এবং হরমোন থেরাপি গ্রহণ করছেন।”

    আগামী নভেম্বরে ৮৩ বছর বয়সে পা দিতে যাচ্ছেন জো বাইডেন। চলতি বছরের সেপ্টেম্বরে ত্বকের ক্যানসার কোষ অপসারণের জন্য ‘মোহস সার্জারি’ নামের এক অস্ত্রোপচার করান তিনি। ত্বক থেকে ক্যানসারযুক্ত কোষকে অপসারণের প্রক্রিয়াটি মোহস সার্জারি নামে পরিচিত। ত্বকের সবচেয়ে প্রচলিত ধরনের ক্যানসারের চিকিৎসায় এই পদ্ধতির ব্যবহার করেন চিকিৎসকরা।

    গত মে মাসে ডেমোক্র্যাট দলীয় সাবেক এই প্রেসিডেন্ট বলেছিলেন, তার মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক দল বলেছে, সাবেক প্রেসিডেন্টের ক্যানসার আক্রমণাত্মক স্তরে থাকলে হরমোন-সংবেদনশীল। অর্থাৎ এই ক্যানসারের চিকিৎসায় সাড়া দেওয়ার সম্ভাবনা বেশি।

    গত মাসে ত্বকের ক্যানসারের চিকিৎসার সময় বাইডেনের কপালে বড় ধরনের ব্যান্ডেজ দেখা গিয়েছিল। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা বলেছিলেন, ক্যানসারযুক্ত সব টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে এবং অতিরিক্ত কোনও চিকিৎসার প্রয়োজন নেই।

    বাইডেনের শরীরে শনাক্ত হওয়া প্রোস্টেট ক্যানসার ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। সেই সময় তার কার্যালয় বলেছিল, জো বাইডেন কয়েকটি চিকিৎসা পদ্ধতি বিবেচনা করছেন; যাতে রোগটি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়।

    নিজের রোগ নির্ণয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাইডেন লিখেছিলেন, ‘‘ক্যানসার আমাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে ছুঁয়ে যায়। আমি আর জিল শিখেছি, ভাঙনের মধ্যেই আমাদের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে। আমাদের ভালোবাসা ও সমর্থনে জড়িয়ে রাখার জন্য আপনাদের ধন্যবাদ।

    সেই সময় দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজকে কয়েকজন ক্যানসার বিশেষজ্ঞ বলেছিলেন, বাইডেনের ক্যানসার যেহেতু ছড়িয়ে পড়েছে। এর মানে হলো এটি কয়েক বছর আগেই তার শরীরে সংক্রমণ শুরু করেছিল; কিন্তু ধরা পড়েনি।

    তাদের মতে, বাইডেনের বয়সের পুরুষদের সাধারণত প্রোস্টেট ক্যানসারের নিয়মিত পরীক্ষা করা হয় না। আমেরিকান ক্যানসার সোসাইটি ৫০ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের প্রতি দুই বছর অন্তর এই পরীক্ষা করার পরামর্শ দেয়।

    বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষায় প্রোস্টেট স্ক্রিনিং করিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়। তবে বর্তমানে তিনি ভালো আছেন বলে তার চিকিৎসক দল জানিয়েছে।

    সূত্র: রয়টার্স, এনবিসি নিউজ।

    cancer treatment Joe Biden health prostate cancer news ক্যানসার চিকিৎসা জো বাইডেন প্রোস্টেট ক্যানসার বাইডেনের স্বাস্থ্য যুক্তরাষ্ট্র রেডিয়েশন থেরাপি সাবেক প্রেসিডেন্ট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যুক্তরাষ্ট্র অবরোধ তুললেই ৭ দিনে হরমুজ খুলবে ইরান!

    September 22, 2026

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

    September 22, 2026

    প্রেমিকার বিয়ে অন্যত্র, হতাশ হয়ে কিশোরের আত্মহত্যা

    September 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুক্তরাষ্ট্র অবরোধ তুললেই ৭ দিনে হরমুজ খুলবে ইরান!

    September 22, 20260 Views

    যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করে সামরিক চাপ কমালে সাত দিনের মধ্যে হরমুজ…

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

    September 22, 2026

    প্রেমিকার বিয়ে অন্যত্র, হতাশ হয়ে কিশোরের আত্মহত্যা

    September 22, 2026
    Top Trending

    যুক্তরাষ্ট্র অবরোধ তুললেই ৭ দিনে হরমুজ খুলবে ইরান!

    September 22, 20260 Views

    যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করে সামরিক চাপ কমালে সাত…

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

    September 22, 20260 Views

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে ডিপ্রেশনে পরিণত হয়েছে। ভারতের…

    প্রেমিকার বিয়ে অন্যত্র, হতাশ হয়ে কিশোরের আত্মহত্যা

    September 22, 20260 Views

    নেত্রকোনার দুর্গাপুরে প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় হতাশ হয়ে মহসিন আল নাঈম…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.