Close Menu
    What's Hot

    গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা

    February 9, 2026

    নাগরিককে দুর্বল করে রেখে কোনো রাষ্ট্রই শক্তিশালী হতে পারে না : তারেক রহমান

    February 9, 2026

    পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

    February 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»পাকিস্তানকে ভয়ংকর ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
    ● সর্বশেষ

    পাকিস্তানকে ভয়ংকর ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

    October 8, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আকাশ থেকে আকাশে হামলার জন্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহে পাকিস্তানকে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথির তথ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এসব উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পাকিস্তানের বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। পাকিস্তানের সামা টিভির একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

    সরকারি নথি অনুযায়ী, নতুন এই চুক্তির আওতায় পাকিস্তানকে মাঝারি পাল্লার এআইএম-১২০ডি-৩  উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। এটি এএমআরএএম ক্ষেপণাস্ত্র সিরিজের সবচেয়ে উন্নত সংস্করণ। ক্ষেপণাস্ত্র সরবরাহের এই ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান রে-থিওন কোম্পানি।

    যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ (পূর্বের প্রতিরক্ষা বিভাগ) জানিয়েছে, এই চুক্তির আওতায় পাকিস্তান, তুর্কি এবং অন্যান্য মার্কিন মিত্র দেশের জন্যও এএমআরএএম ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হবে।

    এআইএম-১২০ডি-৩ ক্ষেপণাস্ত্রটি দৃষ্টিসীমার বাইরে যুদ্ধ পরিচালনার জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। এটি শত্রুপক্ষের বিমান ও আসন্ন ক্ষেপণাস্ত্রকে আরও বেশি নির্ভুলভাবে শনাক্ত ও দূরপাল্লায় আঘাত হানতে সক্ষম।

    প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, নতুন এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের বিমানবাহিনীর যুদ্ধবিমান এফ-১৬ বহরের আঘাত হানার ক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। বর্তমানে ব্যবহৃত এআইএম-১২০সি-৫ সংস্করণের বদলে এটি ব্যবহৃত হবে।

    পাকিস্তানের বিশ্লেষকরা এই ক্ষেপণাস্ত্রকে দেশটির সামরিক আধুনিকায়নের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অভিহিত করে বলেছেন, এটি পাকিস্তানের বিমানবাহিনীকে দৃষ্টিসীমার বাইরের লড়াইয়ে নির্ভুলভাবে আঘাত হানার ক্ষেত্রে এবং পাল্লার দিক থেকে পরিষ্কার সুবিধা দেবে।

    আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক করার লক্ষ্যেই ইসলামাবাদ দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের এএমআরএএম ক্ষেপণাস্ত্রের জন্য লবিং চালিয়ে আসছিল।

    গত জুলাইয়ে পাকিস্তানের বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকি ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ক্ষেপণাস্ত্র কেনার চুক্তিটি চূড়ান্ত হয়।

    সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কার্যকর সহযোগিতার পর্যায়ে নিয়ে এসেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

    পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, পাকিস্তান পূর্ব ও পশ্চিম, উভয় দিক থেকেই উন্নত প্রযুক্তির অস্ত্র কেনার জন্য উন্মুক্ত রয়েছে। পাশাপাশি নিজস্ব উৎপাদন সক্ষমতাও জোরদার করছে।

    Pakistan Air Force weapons US missile deal with Pakistan আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র আধুনিক ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক প্রতিরক্ষা পাকিস্তান বিমানবাহিনী যুক্তরাষ্ট্র পাকিস্তান ক্ষেপণাস্ত্র সামরিক প্রযুক্তি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা

    February 9, 2026

    নাগরিককে দুর্বল করে রেখে কোনো রাষ্ট্রই শক্তিশালী হতে পারে না : তারেক রহমান

    February 9, 2026

    পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

    February 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা

    February 9, 20261 Views

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশ পাল্টে যাবে…

    নাগরিককে দুর্বল করে রেখে কোনো রাষ্ট্রই শক্তিশালী হতে পারে না : তারেক রহমান

    February 9, 2026

    পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

    February 9, 2026
    Top Trending

    গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা

    February 9, 20261 Views

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে…

    নাগরিককে দুর্বল করে রেখে কোনো রাষ্ট্রই শক্তিশালী হতে পারে না : তারেক রহমান

    February 9, 2026Updated:February 9, 20261 Views

    নাগরিককে দুর্বল করে রেখে কোনো রাষ্ট্রই শক্তিশালী হতে পারে না—এমন মন্তব্য করেছেন…

    পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

    February 9, 20262 Views

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর আগেও…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.