Close Menu
    What's Hot

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 2026

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে স্কুলের কারিকুলামে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করা হবে : তাবিথ
    ● সর্বশেষ

    বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে স্কুলের কারিকুলামে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করা হবে : তাবিথ

    October 3, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, বিএনপি আগামীতে সরকার গঠন করে ক্ষমতায় গেলে প্রত্যেকটা স্কুলের কারিকুলামে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করা হবে। আমরা বিশ্বাস করি, একটি ভালো সমাজ গঠন করতে স্কুল জগতে ক্রীড়ার কোন বিকল্প নেই। এটি আমাদের আগামী দিনের প্রত্যাশা।

    তাবিথ আউয়াল আরও বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটবলের মান উন্নত করতে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে ফুটবলকে ছড়িয়ে দেয়ার জন্য কাজ করছি। চাঁপাইনবাবগঞ্জের দেবিনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    দেবিনগর প্রগতি সংঘের আয়োজনে শুক্রবার (০৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি।

    এসময় তাবিথ আওয়াল আরও বলেন, ‘স্থানীয়ভাবে ফুটবলের প্রসার ঘটলে তা জাতীয় পর্যায়ে ছড়িয়ে যায় এবং ভালো ভালো ফুটবলাররা জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে চলে যায়। স্থানীয় টুর্নামেন্টেও আমরা দেখছি বিভিন্ন কোম্পানি স্পন্সর করছে। আমরা বিশ্বাস করি, স্থানীয় টুর্নামেন্টগুলো বেশি বেশি হলে জাতীয় পর্যায়ে খেলোয়াড়দের পাইপলাইন আরও পোক্ত হবে।’

    তিনি আরও বলেন, ‘তৃণমূলের খেলোয়াড়, কোচ, রেফারি, সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলকে ভবিষ্যতে খেলোয়াড়দের পাইপলাইন শক্ত করতে ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশে যখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে এবং তরুণ প্রজন্মের ইচ্ছাকে প্রাধান্য দেয়া হয়, তখন বোঝা যায় বিনোদন, ক্রীড়া ও সংস্কৃতিকে তারা কিভাবে আপন করে নেয়। সেটি আমরা আজকে দেবিনগরে এসে দেখতে পাচ্ছি। বর্তমানে স্থানীয় পর্যায়ে কোচ, রেফারি তৈরি করা হচ্ছে। এমনকি প্রান্তিক পর্যায়ে যে-সব এলাকায় খেলার মাঠ রয়েছে তা সংস্কার ও নতুন স্টেডিয়াম নির্মাণ করা হবে।’

    প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শাহজাহানপুর শুভ ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দেবীনগর আদর্শ যুব উন্নয়ন সংস্থা ফুটবল দল। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান নোভা। এছাড়াও সেরা খেলোয়াড় বিজয়ী দলের সাব্বির ও সেরা গোলকিপার নির্বাচিত হন সাজু। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। পুরস্কার তুলে দেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল।

    এছাড়া উক্ত ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার ফুটবল প্রেমীরা।

    ক্রীড়া শিক্ষা খেলাধুলা জাতীয় নির্বাচন ২০২৫ তাবিথ আউয়াল বাংলাদেশ রাজনীতি বিএনপি নির্বাচন ইশতেহার বিএনপি প্রতিশ্রুতি শিক্ষা নীতি স্কুল কারিকুলাম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 2026

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 20262 Views

    দেশের আলোচিত ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামার এক ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল…

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026
    Top Trending

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 20262 Views

    দেশের আলোচিত ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামার এক ফেসবুক স্ট্যাটাস সামাজিক…

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 20262 Views

    জাতীয় নির্বাচনে জাপানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জয়ী হওয়ার পর টোকিওকে সতর্কবার্তা…

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 20262 Views

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.