Close Menu
    What's Hot

    মির্জা ফখরুলের জন্ম ঠাকুরগাঁওয়ে, পৈতৃক শেকড় পঞ্চগড়ে

    August 20, 2026

    ইসরাইলের পতন ‘অনিবার্য’, দাবি ইরানের কুদস ফোর্স প্রধানের

    August 20, 2026

    এআই ক্যামেরায় মোটরসাইকেল শনাক্তে সামনে নম্বর প্লেট বসানোর উদ্যোগ

    August 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»শাটডাউনের পথে যুক্তরাষ্ট্র, বাজেট আলোচনা ব্যর্থ: জেডি ভ্যান্স
    বিশ্বমঞ্চ

    শাটডাউনের পথে যুক্তরাষ্ট্র, বাজেট আলোচনা ব্যর্থ: জেডি ভ্যান্স

    September 30, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্রে সম্ভাব্য সরকারি শাটডাউনের বিষয়ে সতর্ক করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, কংগ্রেস ও হোয়াইট হাউজের মধ্যে ফেডারেল বাজেট ব্যয় নিয়ে চলমান আলোচনা অচলাবস্থায় পড়ায় দেশটি শাটডাউনের দিকে এগোচ্ছে।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স উভয় দলীয় কংগ্রেসনাল নেতাদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালান। তবে বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

    বৈঠক শেষে স্পিকার মাইক জনসন ও সিনেটের রিপাবলিকান নেতা জন থুনের সঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভ্যান্স বলেন, “আমরা শাটডাউনের দিকে যাচ্ছি, কারণ ডেমোক্র্যাটরা সমঝোতায় পৌঁছাতে সহযোগিতা করছে না।”

    চূড়ান্ত সময়সীমা হলো বুধবার ভোর ১২টা ০১ মিনিট, এই সময়ের মধ্যে সমঝোতা না হলে সরকারি দপ্তরগুলো বন্ধ হয়ে যাবে এবং বহু ফেডারেল কর্মী সাময়িক ছুটিতে চলে যাবেন। রিপাবলিকানরা চাইছেন বর্তমান বাজেট বরাদ্দ নভেম্বরের ২১ তারিখ পর্যন্ত বহাল রাখতে। অন্যদিকে ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবা ভর্তুকি বাড়ানোর জন্য ছাড় দাবি করেছেন এবং রিপাবলিকানদের মেডিকেল সহায়তার মতো কর্মসূচিতে কাটছাঁট প্রত্যাহার করার দাবি জানিয়েছেন, যা নিম্ন আয়ের আমেরিকানদের জন্য স্বাস্থ্যসেবা তহবিল সরবরাহে সহায়তা করে।

    ভ্যান্স অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা তাদের সীমিত প্রভাবকে ‘সরকারকে জিম্মি’ করার মনোভাব হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, আপনারা আমেরিকার জনগণের মাথায় বন্দুক ধরে বলতে পারেন না যে, আপনাদের সব দাবি না মানলে আপনারা সরকারের কার্যক্রম বন্ধ করে দেবেন।

    অন্যদিকে সংখ্যালঘু নেতা হাকিম জেফরিজ ও সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার বলেন, ট্রাম্পের আগের বিগ বিউটিফুল বিল-এর কাটছাঁটে স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা পরিবর্তন চান। জেফরিজ জানান, ২০২৬ সালে বীমার প্রিমিয়াম বেড়ে যাওয়ার আগেই সংশোধন প্রয়োজন।

    শুমার সতর্ক করে বলেন, স্বাস্থ্যসেবা ও বাজেট সংশোধনীতে উভয় পক্ষের প্রস্তাব না মানলে শাটডাউন ঠেকানো কঠিন হবে। তবে বৈঠকে সরাসরি ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন পর আলোচনার সুযোগ পেয়ে তিনি ইতিবাচক মন্তব্যও করেন। তিনি বলেন, আমরা প্রেসিডেন্টকে স্বাস্থ্যসেবার বাস্তব প্রভাব বোঝালাম। তার মুখ দেখে মনে হয়েছে তিনি প্রথমবার বিষয়গুলো উপলব্ধি করছেন।

    Al Jazeera report Congress vs White House Democrat-Republican standoff federal budget deadlock JD Vance John Thune Mike Johnson Trump budget talks US government shutdown US politics 2025 আল জাজিরা খবর কংগ্রেস বনাম হোয়াইট হাউজ জন থুন জেডি ভ্যান্স ডোনাল্ড ট্রাম্প ফেডারেল বাজেট আলোচনা মাইক জনসন যুক্তরাষ্ট্র রাজনীতি যুক্তরাষ্ট্র শাটডাউন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মির্জা ফখরুলের জন্ম ঠাকুরগাঁওয়ে, পৈতৃক শেকড় পঞ্চগড়ে

    August 20, 2026

    ইসরাইলের পতন ‘অনিবার্য’, দাবি ইরানের কুদস ফোর্স প্রধানের

    August 20, 2026

    এআই ক্যামেরায় মোটরসাইকেল শনাক্তে সামনে নম্বর প্লেট বসানোর উদ্যোগ

    August 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মির্জা ফখরুলের জন্ম ঠাকুরগাঁওয়ে, পৈতৃক শেকড় পঞ্চগড়ে

    August 20, 20261 Views

    বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের…

    ইসরাইলের পতন ‘অনিবার্য’, দাবি ইরানের কুদস ফোর্স প্রধানের

    August 20, 2026

    এআই ক্যামেরায় মোটরসাইকেল শনাক্তে সামনে নম্বর প্লেট বসানোর উদ্যোগ

    August 20, 2026
    Top Trending

    মির্জা ফখরুলের জন্ম ঠাকুরগাঁওয়ে, পৈতৃক শেকড় পঞ্চগড়ে

    August 20, 20261 Views

    বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব…

    ইসরাইলের পতন ‘অনিবার্য’, দাবি ইরানের কুদস ফোর্স প্রধানের

    August 20, 20261 Views

    ফিলিস্তিনি ভূখণ্ড দখল বা সংযুক্ত করে ইসরাইলের নিয়ন্ত্রণ স্থায়ী করার কোনো সুযোগ…

    এআই ক্যামেরায় মোটরসাইকেল শনাক্তে সামনে নম্বর প্লেট বসানোর উদ্যোগ

    August 20, 20261 Views

    ট্রাফিক আইন ভঙ্গকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.