Close Menu
    What's Hot

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 2026

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»এডিবি বাংলাদেশকে তিন প্রকল্পের জন্য ২৯ কোটি ৯৬ লাখ ডলার দেবে
    ● সর্বশেষ

    এডিবি বাংলাদেশকে তিন প্রকল্পের জন্য ২৯ কোটি ৯৬ লাখ ডলার দেবে

    September 29, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে তিনটি প্রকল্পের জন্য মোট ২৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার ঋণ ও অনুদান দেবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬২৯ কোটি টাকা।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং স্বাক্ষর করেন।

    জানা গেছে, খুলনা শহরে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করতেই ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি। খুলনা শহরের সুবিধাবঞ্চিত বাসিন্দাদের জন্য পানি সরবরাহ পরিষেবা সম্প্রসারণ এবং শুষ্ক মৌসুমে টেকসই পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ভূগর্ভস্থ পানির লবণাক্ততা মোকাবিলায় এ ঋণ দেবে সংস্থাটি।  ঋণের পাশাপাশি এই প্রকল্পে ৪ মিলিয়ন ডালার অনুদানও দেওয়া হবে।

    এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, প্রকল্পটি জলবায়ু-সহনশীল এবং টেকসই সমাধান প্রবর্তনের মাধ্যমে খুলনা শহরের ভূ-পৃষ্ঠের পানির রূপান্তরকে এগিয়ে নিয়ে যাবে। প্রকল্পটি ১৭ দশমিক ৮ মিলিয়ন মানুষকে নির্ভরযোগ্য, নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করবে, বিদ্যমান অবকাঠামোগত উন্নয়ন করবে। খুলনা পানি সরবরাহ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) ২০৫০ সাল পর্যন্ত চাহিদা মেটাতে পরিকল্পিত একটি সিস্টেমের মাধ্যমে সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলোতে পাইপলাইনের মাধ্যমে পানি পরিষেবা সম্প্রসারণ করবে।

    তিনি বলেন, শুষ্ক মৌসুমে উৎসের পানির লবণাক্ততা মোকাবিলায় প্রকল্পটি জলবায়ু-সহনশীল এবং টেকসই সমাধান প্রবর্তন করবে। মূল উদ্যোগগুলোর মধ্যে রয়েছে স্মার্ট পানি সরবরাহ ব্যবস্থাপনা গ্রহণ, তত্ত্বাবধান নিয়ন্ত্রণ এবং ডেটা অর্জন সিস্টেমের সম্প্রসারণ। খুলনা শহরের সুবিধাবঞ্চিত বাসিন্দাদের জন্য পানি সরবরাহ পরিষেবা সম্প্রসারণ এবং শুষ্ক মৌসুমে টেকসই পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ভূগর্ভস্থ পানির লবণাক্ততা মোকাবিলায় এই ঋণের অর্থ ব্যবহার করা হবে।

    এছাড়া, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের মান, দক্ষতা, নির্ভরযোগ্যতা এবং টেকসইয়ের জন্য ৯ দশমিক ১ কোটি ডলার দেবে এডিবি।

    এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কে উন্নত স্মার্ট প্রযুক্তির একীভূতকরণের মাধ্যমে টেকসই ও ডিজিটাল রূপান্তর পরিচালনা করা হবে। প্রকল্পটি এই অঞ্চলের মানুষের উপকারে আসবে। এটি জলবায়ু-সহনশীল অবকাঠামোকে শক্তিশালী করবে, গুরুত্বপূর্ণ সুযোগ-সুবিধা এবং জরুরি আশ্রয়কেন্দ্রগুলোতে সৌর ব্যাকআপ সিস্টেম স্থাপনের মাধ্যমে দুর্যোগ প্রস্তুতি বৃদ্ধি করবে। দুর্বল সম্প্রদায়ের জন্য বিদ্যুৎ-ভিত্তিক জীবিকার সুযোগ তৈরি করবে- বিশেষ করে প্রত্যন্ত নদীতীরবর্তী অঞ্চলে বসবাসকারী নারী এবং প্রান্তিক মানুষের জন্য। এই উদ্যোগ সুবিধাবঞ্চিত উত্তর-পশ্চিম অঞ্চলের ক্ষমতায়নের ওপর দৃষ্টি নিবদ্ধ করে আঞ্চলিক বৈষম্যগুলোও মোকাবিলা করবে।

    স্বাক্ষরিত নতুন চুক্তি অনুযায়ী, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় ও স্থানীয়দের সহায়তা করার জন্য ৫ কোটি ৮৬ লাখ ডলার অনুদান দেবে এডিবি।

    এ বিষয়ে হো ইউন জিয়ং বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত মানুষ এবং স্থানীয় সম্প্রদায়ের স্থিতিশীলতা এবং জীবিকার সুযোগ জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। একই সঙ্গে ক্যাম্পের বাসিন্দা এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সংহতি বৃদ্ধি করতে পেরেও আমরা খুশি। এই নতুন সহায়তা জরুরি সহায়তা প্রকল্পের অধীনে আমাদের পূর্ববর্তী সহায়তা এবং এর অতিরিক্ত অর্থায়নের ওপর ভিত্তি করে তৈরি। ২০১৮ সাল থেকে বাস্তুচ্যুত ব্যক্তি এবং স্থানীয় সম্প্রদায় উভয়ের উপকারের জন্য এই অনুদান ব্যবহার করা হবে।

    ADB অনুদান অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন প্রকল্প উন্নয়ন ব্যাংক এডিবি এডিবি বাংলাদেশ তিন প্রকল্পে অর্থায়ন বাংলাদেশ বৈদেশিক ঋণ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 2026

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 20260 Views

    হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যাহত হওয়ার প্রভাব এবার পড়েছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি…

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026
    Top Trending

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 20260 Views

    হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যাহত হওয়ার প্রভাব এবার পড়েছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক…

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 20263 Views

    অক্টোবর মাসে টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ২০২৬ সালের…

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 20262 Views

    নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল GPT-6.1 Astra বাজারে আনার পরিকল্পনা বাতিল করেছে OpenAI।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.