Close Menu
    What's Hot

    উত্তরায় ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ

    October 15, 2026

    দাবি পূরণ না হওয়ায় সাজেকে ফের সড়ক অবরোধ

    October 15, 2026

    দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের অভিযোগ!

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা জারি
    ● সর্বশেষ

    থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা জারি

    September 28, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি জেলা সদর ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

    রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জানমালের নিরাপত্তায় খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া খাগড়াছড়িতে জেলা সদরে মোতায়েন করা হয়েছে সাত প্লাটুন বিজিবি।

    এদিন সকাল থেকে বিভিন্ন পয়েন্টে জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বন্ধ রয়েছে শহরের দোকানপাট। সকাল থেকে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

    এর আগে, শনিবার রাতে সাজেকে আটকে পড়া ২ হাজারের বেশি পর্যটককে সেনা নিরাপত্তায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

    শনিবার জুম্ম ছাত্র-জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ির মহাজন পাড়া ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও মুখোমুখি অবস্থান তৈরি হয়। দুপক্ষের সংঘর্ষে আহত হয় ২৩ জন।

    খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মো. ছাবের বলেন, ‘দুই পক্ষের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মোট ২৩ জন আহত হয়। এদের মধ্যে ২১ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। দুজন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

    পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

    খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল সন্ধ্যায় বলেন, ‘শনিবার দুপুরের পর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। পরে ইট-পাটকেল ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সার্বিক নিরাপত্তায় যৌথভাবে কাজ করছে। পরে সাউন্ড গ্রেনেড দিয়ে উত্তেজিত দুপক্ষকে আমরা সরিয়ে দেই। নতুন করে যাতে সহিংসতার ঘটনা না ঘটে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

    এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর উপজেলায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হাসনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

    ১৪৪ ধারা আইনশৃঙ্খলা খাগড়াছড়ি থমথমে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    উত্তরায় ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ

    October 15, 2026

    দাবি পূরণ না হওয়ায় সাজেকে ফের সড়ক অবরোধ

    October 15, 2026

    দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের অভিযোগ!

    October 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    উত্তরায় ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ

    October 15, 20260 Views

    বকেয়া বেতন পরিশোধ, মজুরি বাড়ানো এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবিতে রাজধানীর…

    দাবি পূরণ না হওয়ায় সাজেকে ফের সড়ক অবরোধ

    October 15, 2026

    দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের অভিযোগ!

    October 15, 2026
    Top Trending

    উত্তরায় ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ

    October 15, 20260 Views

    বকেয়া বেতন পরিশোধ, মজুরি বাড়ানো এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন…

    দাবি পূরণ না হওয়ায় সাজেকে ফের সড়ক অবরোধ

    October 15, 20260 Views

    রাঙামাটির সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা, সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা…

    দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের অভিযোগ!

    October 15, 20260 Views

    দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়ার পর…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.