Close Menu
    What's Hot

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 2026

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 2026

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»তাঁতী লীগ নেতা এখন জিয়া মঞ্চের আহ্বায়ক!
    ● সর্বশেষ

    তাঁতী লীগ নেতা এখন জিয়া মঞ্চের আহ্বায়ক!

    September 25, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক মীর মো. জিয়াউর রহমান সুমনকে রামগতি উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক করা নিয়ে চলছে সমালোচনার ঝড়। ৫ আগস্টের পর রামগতিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মী পলাতক থাকলেও হঠাৎ তাঁতী লীগ নেতা মীর মো. জিয়াউর রহমান এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন।

    সুমন বিএনপির পরিচয়ে এলাকায় সরব থাকা নিয়ে বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঝেও সমালোচনা চলছে। এমনকি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত সুমন তাঁতী লীগের বড় নেতা ছিলেন। সরকারের পতনের পর হঠাৎ তাকে দেওয়া হয় উপজেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত আহ্বায়ক। ইউনিয়ন থেকে এবার সুমন হলেন উপজেলা নেতা। তাই তাকে ঠেকায় কে? এমন ভাব নিয়ে চলেন সুমন।

    চলতি বছরের ১৬ জুলাই লক্ষ্মীপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মাসুদুর রহমান রুবেল ও সদস্যসচিব মোহাম্মদ নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সুমনকে উপজেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়। মীর জিয়াউর রহমান সুমনের মতো একজন তুখোড় তাঁতী লীগ নেতাকে রাতারাতি বিএনপি বানিয়ে জিয়া মঞ্চের উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক করা নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ।

    নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির ৪ জন নেতা বলেন, বিএনপির কতিপয় নেতা এখন বাণিজ্যে মেতে উঠেছেন। তারা টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনকে পদ-পদবি দিচ্ছেন। না হয় জিয়াউর রহমান সুমনের মতো একজন আওয়ামী লীগ নেতাকে কিভাবে উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক করা হয়? এ ঘটনায় তারা হতভম্ব হয়েছেন।

    তারা বলেন, বিএনপিতে কি লোকের অভাব পড়ছে যে, আওয়ামী লীগের লোক এনে পদ-পদবি দিতে হবে? এ ব্যাপারে মীর মো. জিয়াউর রহমান সুমন বলেন, আমি আগেও বিএনপি করতাম। ১৬ বছর একটানা আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বিভিন্ন কারণে আওয়ামী লীগ করতে হয়েছে। লক্ষ্মীপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মাসুদুর রহমান রুবেলের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

    আহ্বায়ক জিয়া মঞ্চ তাঁতী লীগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 2026

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 2026

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 20260 Views

    আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের পর আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার…

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 2026

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 2026
    Top Trending

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 20260 Views

    আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের পর আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন…

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 20260 Views

    সিলেট মহানগরে কিশোর গ্যাং, মাদক এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিশেষ অভিযান…

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 20262 Views

    প্রায় দুই বছর পর কবর থেকে চাঁদপুরের আলোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খান…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.