Close Menu
    What's Hot

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 2026

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 2026

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ভাঙ্গা থানায় হামলার ঘটনায় নিক্সন চৌধুরী প্রধান আসামি
    ● সর্বশেষ

    ভাঙ্গা থানায় হামলার ঘটনায় নিক্সন চৌধুরী প্রধান আসামি

    September 17, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে প্রধান আসামি করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাইয়ের ছেলে।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আজাদুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

    বুধবার (১৭ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলার ২ নম্বর আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সর্বদলীয় আন্দোলন সংগ্রাম পরিষদের প্রধান খোকন মিয়াকে। মামলায় আজহারে থানায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

    প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এক গেজেটে ভাঙ্গা উপজেলা-সংযুক্ত ফরিদপুর-৪ আসনের দুটি ইউনিয়ন (আলগী ও হামিরদী) কেটে নগরকান্দা-সালথার সঙ্গে যুক্ত করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এর প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর শুক্রবার প্রথমে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। তবে ওই দিন বিকেলে ইউএনও মিজানুর রহমানের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ স্থগিত করে তিনদিনের সময় নির্ধারণ করে দেন।

    পরে ৯ থেকে ১১ সেপ্টেম্বর এবং ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হয়। গত রোববার রেললাইনও অবরোধ করা হয়। এতে ভাঙ্গার হামিরদী ও ভাঙ্গা জংশন এবং রাজবাড়ীতে তিনটি ট্রেন আটকা পড়ে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

    এ প্রেক্ষাপটে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোরতা আন্দোলন দমন করার ঘোষণা দেন। পাশাপাশি আলগী এবং হামিরদী ইউনিয়নের চেয়ারম্যানসহ ২৪০ জনকে আসামি করে একটি মামলা করা হয় ভাঙ্গা থানায়। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আন্দোলনের প্রধান সমন্বয়ক ম ম সিদ্দিককে।

    এই ঘটনার প্রেক্ষাপটে, সোমবার (১৫ সেপ্টেম্বর) তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে ভাঙ্গা উপজেলা পরিষদ, থানা, হাইওয়ে থানা এবং অন্তত ২০টির বেশি সরকারি দপ্তরে হামলা, ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগসহ সহিংস ঘটনা ঘটানো হয়।

    এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, আন্দোলনকারীরা উপজেলা পরিষদের অন্তর্ভুক্ত অন্তত ২০টির বেশি দপ্তরে সহিংসতা চালিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে তিনি জানান।

    থানায় হামলা নিক্সন চৌধুরী নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা ফরিদপুর সংবাদ ফরিদপুর-৪ ভাঙ্গা থানা ভাঙচুর মামলা সংবাদ যুবলীগ নেতা রাজনৈতিক সহিংসতা সরকারি দপ্তর ভাঙচুর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 2026

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 2026

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 20263 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই আগ্রহ রয়েছে বলে…

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 2026

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 2026
    Top Trending

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 20263 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই…

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 20262 Views

    গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে দারুণ এক রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।…

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 20262 Views

    ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী প্যাট্রিক ব্রাঁকো রুইভি চলতি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.