Close Menu
    What's Hot

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 2026

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, ‘ডাবল-ট্যাপ’ কৌশলের অভিযোগ

    June 29, 2026

    মঙ্গলবার মুস্তাফা মনোয়ারের জানাজা, শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

    June 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই: ডা. জাহিদ
    ● সর্বশেষ

    ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই: ডা. জাহিদ

    September 16, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে কোনো হুঙ্কার দিয়ে ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    ডা. জাহিদ বলেন, অনেকে এখনো ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। এখনো ঐকমত্য কমিশনের আলোচনা চলছে। প্রধান উপদেষ্টা সবাইকে নিয়ে আলোচনা করেছেন। কিন্তু কেউ কেউ রাজপথে নামার হুঙ্কার দিচ্ছেন। হঙ্কার দেওয়া কোনো সমস্যা না, গণতান্ত্রিক রাজনীতিতে হুঙ্কার দিতেই পারেন।

    তিনি বলেন, মনে রাখতে হবে শেষবিচারে জনগণ সিদ্ধান্ত নেবে, তারা কার সঙ্গে থাকবে, কার দিকে যাবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, দেশের মালিকানা চায়, তাদের অধিকার চায়। জনগণ অন্যায় অত্যাচারের বিচার চায়, লুট হওয়া অর্থ ফেরত আনতে চায়, পাখির মতো গুলি করে যে ভাইদের হত্যা করেছে তার বিচার চায়, ফ্যাসিবাদের বিচার চায়।

    বিএনপির এই নেতা বলেন, জনগণ কোনো অবস্থাতেই স্বৈরাচারের পুনর্বাসন দেখতে চায় না। আজকে যারা বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছেন, তারা স্বৈরাচারকে পুনর্বাসন করার রাস্তা প্রশস্ত করছেন।

    তিনি বলেন, আমরা যারা ৫ আগস্ট স্বৈরাচার সরকারকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ থাকি, জনগণের পাশে থাকি। অন্তর্বর্তী সরকারের হাতকে শক্তিশালী করে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনায় জন্য তারা দায়িত্ব কাকে দেবে।

    এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ক্ষমতা ডা. জাহিদ ফেব্রুয়ারির নির্বাচন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 2026

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, ‘ডাবল-ট্যাপ’ কৌশলের অভিযোগ

    June 29, 2026

    মঙ্গলবার মুস্তাফা মনোয়ারের জানাজা, শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 20261 Views

    বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অভিযানে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শিরোপা পুনরুদ্ধারের…

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, ‘ডাবল-ট্যাপ’ কৌশলের অভিযোগ

    June 29, 2026

    মঙ্গলবার মুস্তাফা মনোয়ারের জানাজা, শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

    June 29, 2026
    Top Trending

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 20261 Views

    বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অভিযানে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন…

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, ‘ডাবল-ট্যাপ’ কৌশলের অভিযোগ

    June 29, 20262 Views

    আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন…

    মঙ্গলবার মুস্তাফা মনোয়ারের জানাজা, শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

    June 29, 20261 Views

    একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, টেলিভিশন নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.