Close Menu
    What's Hot

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 2026

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 2026

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»একই ঘর থেকে স্বামী -স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার
    ● সর্বশেষ

    একই ঘর থেকে স্বামী -স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার

    September 14, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একই ঘর থেকে মা, বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহকর্তার মরদেহ ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় ছিল, আর স্ত্রী ও কন্যার লাশ পাওয়া যায় বিছানার ওপর।

    রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ইয়ারপুর ইউনিয়নের হা-মীম গ্রুপের ৩ নম্বর গেটসংলগ্ন একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

    নিহতরা হলেন রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার ও তাদের পাঁচ বছরের কন্যাসন্তান জামিলা।

    তাদের বাড়ি বগুড়ায়। এদের মধ্যে রুবেল রাজমিস্ত্রির কাজ করতেন এবং তার স্ত্রী সোনিয়া তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

    স্থানীয়রা জানায়, সোনিয়া বেগম তার স্বামী-সন্তান নিয়ে আব্দুল কাদের দেওয়ানের টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। বিকেলে ওই বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষের দরজা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।

    এর মধ্যে সন্তানের মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং স্বামী রুবেল ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন প্রতিবেশীরা। তবে স্বামী রুবেল কী কারণে স্ত্রী-সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন—এমন প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

    আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে নরসিংহপুর এলাকার আব্দুল কাদের দেওয়ানের বাড়ির একটি কক্ষ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

    তাদের মধ্যে একজনকে ঝুলন্ত অবস্থায় এবং বাকি দুজনের লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়।’

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তাদের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

    crime news BD আশুলিয়া মৃত্যু তিনজনের লাশ উদ্ধার নরসিংহপুর আশুলিয়া পারিবারিক আত্মহত্যা বাংলাদেশ সংবাদ সাভার খবর স্বামী-স্ত্রী-মেয়ের লাশ হা-মীম গ্রুপ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 2026

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 2026

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 20261 Views

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী…

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 2026

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 2026
    Top Trending

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 20261 Views

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন…

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 20261 Views

    ভারতের রাজধানী দিল্লি-তে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সাইডলাইনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে…

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 20260 Views

    রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.