Close Menu
    What's Hot

    টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারি বর্ষণ হতে পারে ৩ বিভাগে

    September 27, 2026

    যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেই ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

    September 27, 2026

    কানাডায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সচিবালয়-যমুনা ঘেরাও
    ● সর্বশেষ

    ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সচিবালয়-যমুনা ঘেরাও

    September 14, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গণঅধিকার পরিষদের (জিওসি) মুখপাত্র ফারুক হাসান বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলার ১৭ দিন পার হলেও এখনো পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি সরকার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আলটিমেটাম দেন।

    ফারুক হাসান বলেন, ‘আমরা আজ স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি—আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয়, তাহলে ৪৮ ঘণ্টা পর আমরা রাজপথে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব। সেই কর্মসূচি কী ধরনের হবে, সময়মতো সবাই বুঝতে পারবেন এবং সরকারও টের পাবে।’

    তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার নূরের ওপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করেছে। ওই কমিশনের কার্যকাল ৩০ কার্যদিবস নির্ধারণ করেছে, যা মূলত প্রতারণামূলক একটি পদক্ষেপ। দিনের আলোর মতো পরিষ্কার প্রমাণ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় তদন্তের নামে সময়ক্ষেপণ করছে। গণমাধ্যমের ভিডিওতে সেনাবাহিনীর কিছু সদস্য ও পুলিশের উপস্থিতিতে নূরকে রক্তাক্ত করা হয়েছে—এমন ফুটেজও রয়েছে। তারপরও আজ পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

    সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার নূরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও নতুন কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তা সম্ভব হচ্ছে না। ফারুক হাসান বলেন, ‘গতকাল রাতে হঠাৎ করে নূরের শারীরিক অবস্থার অবনতি হয়। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষায় নতুন জটিলতা ধরা পড়েছে। তার নাসায় হাড় ভাঙার জটিলতা বেড়েছে, ম্যান্ডিবল (চোয়াল) অংশে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফলে ডান পাশের চোয়াল আংশিক অবসরে আছে। তিনি এখন পর্যন্ত সলিড খাবার খেতে পারছেন না, ডাক্তাররা তাকে লিকুইড খাবারের উপর রেখেছেন। এছাড়া লিভারে আঘাতজনিত জটিলতাও ধরা পড়েছে। তাই ডাক্তাররা তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’

    গণঅধিকার পরিষদের মুখপাত্র বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান ডা. মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুত নুরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিন্তু আমরা যথেষ্ট গড়িমসি লক্ষ্য করছি। শুরুতে সিঙ্গাপুর নেওয়ার কথা বলা হলেও পরে ভিন্ন ভিন্ন দেশের কথা বলা হচ্ছে। এতে সরকারের সদিচ্ছার ঘাটতি স্পষ্ট।’

    তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, সরকারের এ ধরনের টালবাহানা প্রতারণামূলক। তাই সরকার ঘোষিত প্রতিশ্রুতির ওপর নির্ভর না করে আমরা দলীয় ও পারিবারিকভাবে নুরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করব। সরকারের দয়া-দাক্ষিণ্যের ওপর আমরা নির্ভর করব না।’

    আলটিমেটাম নুরুল হক নুর সচিবালয়-যমুনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারি বর্ষণ হতে পারে ৩ বিভাগে

    September 27, 2026

    যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেই ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

    September 27, 2026

    কানাডায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪

    September 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারি বর্ষণ হতে পারে ৩ বিভাগে

    September 27, 20260 Views

    দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া…

    যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেই ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

    September 27, 2026

    কানাডায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪

    September 27, 2026
    Top Trending

    টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারি বর্ষণ হতে পারে ৩ বিভাগে

    September 27, 20260 Views

    দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত…

    যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেই ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

    September 27, 20261 Views

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে ভারত মহাসাগরসহ আন্তর্জাতিক…

    কানাডায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪

    September 27, 20262 Views

    কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়টি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.