Close Menu
    What's Hot

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 2026

    প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

    June 30, 2026

    যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি

    June 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সংসার জীবনে পা রাখা হলো না জান্নাতুলের
    ● সর্বশেষ

    সংসার জীবনে পা রাখা হলো না জান্নাতুলের

    September 12, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছয় মাস আগেই ঠিক হয়েছিল বিয়ের দিনক্ষণ। প্রিয় সহপাঠীর সঙ্গে ভালোবাসার সম্পর্কের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল রেজিস্ট্রেশনের মাধ্যমে। আসন্ন ৫ জানুয়ারি ছিল সেই স্বপ্নের দিন—যেদিন জান্নাতুল ফেরদৌস ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করার কথা ছিল। কিন্তু সব পরিকল্পনা আর প্রতীক্ষা এখন কেবলই স্মৃতির পাতায়; সেই স্বপ্ন আজ অতীত।

    মেহেদী রাঙা হাত আর নতুন জীবনের আশায় সাজানো চোখ—সবই এখন দগদগে শোকের রঙে রঙিন।
    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস দায়িত্ব পালন করছিলেন জাকসু নির্বাচনে। প্রীতিলতা হলে পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তিনি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোট গণনার কাজে অংশ নিতে গিয়ে হঠাৎ সিনেট ভবনের সামনে পড়ে যান।

    দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এই অপ্রত্যাশিত মৃত্যুর খবরে বিধ্বস্ত জান্নাতুলের পরিবার। তার বাবা-মা যেন দিশাহারা। একমাত্র সন্তানের এমন করুণ বিদায়ে বাকরুদ্ধ সবাই।

    জান্নাতুলের বাবা রুমী খন্দকার পাবনার পরিচিত সাংবাদিক। বর্তমানে দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি। এক সময় ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি। মেয়ের মৃত্যুর শোক যেন তাকে গুঁড়িয়ে দিয়েছে। ঘনিষ্ঠজনেরা বলছেন, জান্নাতুল ছিলেন তার চোখের মণি—সাধনার সন্তান।

    উৎপল মীর্জা মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চিফ এবং এক সময়ের পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, ‘রুমী ভাই একেবারে ভেঙে পড়েছেন। মেয়ে ছিল তার সমস্ত গর্ব আর ভালোবাসা। ছয় মাস আগে জান্নাতুলের বিয়ে রেজিস্ট্রি হয়। পরের বছর জানুয়ারিতে আয়োজন করে বিয়ের কথা ছিল। কে জানত এর আগেই জীবনের ইতি টেনে চলে যাবে মেয়েটি!’

    স্বজনদের চোখে এখন শুধুই অশ্রু আর স্মৃতির মিছিল। তারা জানান, ঢাকায় গেলে জান্নাতুলের বাসায়ই উঠতেন বাবা-মা। ছোটবেলা থেকেই মেধাবী, শান্ত, ভদ্র ছিল সে। একাডেমিক ফলাফল ছিল ঈর্ষণীয়। ২০০৯ সালে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১১ সালে পাবনা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি—দুটোতেই পেয়েছিলেন গোল্ডেন এ প্লাস। ২০১২ সালে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। সেখান থেকেই অনার্স ও মাস্টার্স শেষ করে ২০২১ সালে শিক্ষক হিসেবে যোগ দেন নিজের প্রিয় বিশ্ববিদ্যালয়েই।

    পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রোখসানা খানম ডেইজি বলেন, ‘জান্নাতুল ছিল খুব শান্ত স্বভাবের। অসাধারণ মেধাবী। এমন মৃত্যু কল্পনাও করা যায় না। আমরা শোকস্তব্ধ।’

    শুক্রবার বাদ জুমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজা। এরপর রাতে তার মরদেহ আনা হয় পাবনায়। বাদ এশা কাচারিপাড়া মসজিদে জানাজা শেষে চিরবিদায় জানানো হয় তাকে।

    পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ সব সাংবাদিক এবং শুভানুধ্যায়ীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

    জান্নাতুল ফেরদৌস ট্র্যাজেডি প্রেমের গল্প বিয়ে বাতিল বিয়ের গল্প ব্রেকিং নিউজ ভালোবাসা সম্পর্ক সংসার স্বপ্ন হৃদয়বিদারক ঘটনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 2026

    প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

    June 30, 2026

    যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 20261 Views

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ঘোষণায়…

    প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

    June 30, 2026

    যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি

    June 30, 2026
    Top Trending

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 20261 Views

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি প্রকাশ করেছে বাংলাদেশ…

    প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

    June 30, 20263 Views

    দেশজুড়ে তাপমাত্রা বাড়তে থাকায় হিট স্ট্রোক, পানিশূন্যতা ও গরমজনিত অসুস্থতার ঝুঁকিও বাড়ছে।…

    যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি

    June 30, 20262 Views

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধের অবসান ঘটাতে কিয়েভ একাধিকবার সমাধানের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.