Close Menu
    What's Hot

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 2026

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 2026

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা
    ● সর্বশেষ

    এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

    September 9, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে গণনার কার্যক্রম শুরু করেছেন নির্বাচনী কর্মকর্তারা।

    এদিকে স্বচ্ছতা নিশ্চিতে ভোট গণনার দৃশ্য কেন্দ্রগুলোর সামনে এলইডি স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেল পৌনে ৫টার দিকে কেন্দ্রগুলোর বাইরে থাকা এলইডি স্ক্রিন একে একে চালু করা হয়। এতে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সবার দৃষ্টি এখন এলইডি স্ক্রিনে।

    এদিকে ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে সব কেন্দ্রের সামনে প্রার্থী ও শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। তারা ফলের অপেক্ষায় রয়েছেন। ভোটে কে জিতবেন তা নিয়ে চলছে জল্পন-কল্পনা।

    অন্যদিকে নিয়ম অনুযায়ী-ভোটগ্রহণ শেষে পোলিং এজেন্ট, নির্বাচনী কর্মকর্তা ছাড়া কাউকে এখন ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেউ বেরও হতে পারবেন না।

    এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। টানা ৮ ঘণ্টা ভোট দেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    এদিকে নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি। তবে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। কেন্দ্রভেদে এ হার কম-বেশি হতে পারে। তবে আশানুরূপ সাড়া দিয়েছে শিক্ষার্থীরা।

    ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।

    এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।

    এলইডি স্ক্রিন ভোট গণনা শিক্ষার্থীরা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 2026

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 2026

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 20261 Views

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী…

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 2026

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 2026
    Top Trending

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 20261 Views

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন…

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 20261 Views

    ভারতের রাজধানী দিল্লি-তে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সাইডলাইনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে…

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 20260 Views

    রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.