Close Menu
    What's Hot

    প্রস্তুত এক এগারোরের পেছনের সামরিক-বেসামরিক কর্মকর্তাদের তালিকা, চরম আতঙ্কে কুশীলবরা

    March 28, 2026

    পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    March 28, 2026

    কাজা রোজা ভেঙে গেলে যা করবেন

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ফরিদপুর ভূমি অফিসে প্রকাশ্যেই চলে ঘুস লেনদেন
    ● সর্বশেষ

    ফরিদপুর ভূমি অফিসে প্রকাশ্যেই চলে ঘুস লেনদেন

    September 7, 2025Updated:September 7, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফরিদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে প্রকাশ্যে চলে ঘুস লেনদেন। দলিল রেজিস্ট্রি, জেলা ও উপাজেলা পর্যায়ের জমির নকলসহ রেকর্ড রুম থেকে জমি-জমার কাগজপত্র পেতে হলে ঘুস ছাড়া কোনো কাজই হয় না এখানে।

    রেজিস্ট্রার কার্যালয়ের রেকর্ড হেফাজতখানার কর্মচারীদের বিরুদ্ধে রয়েছে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ। রয়েছে ভুয়া দলিল তৈরি করার অভিযোগও। সম্প্রতি ঘুস গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘুস লেনদেনের ভিডিও ও বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগীর অভিযোগ, রেকর্ড অফিসের কর্মকর্তা মো. মাসুদ আলী মোল্লা নেতৃত্বে ১০-১২ জন দালাল চক্র রেজিস্ট্রার কার্যালয়ের তৃতীয় তালায় রেকর্ড অফিসে ঘোরাঘুরি করেন। গ্রাম থেকে আসা সহজ সরল লোকজন কাজের জন্য আসলে সেবা প্রত্যাশীদের নিকট থেকে চুক্তিতে টাকা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। চক্রটি টাকা নেওয়ার পরও কাজ না করে আরও অতিরিক্ত টাকা দাবি করে দিনের পর দিন ঘুরাতে থাকেন। এ ঘটনার মূল নায়ক মাসুদ আলী মোল্লা।

    অভিযোগ রয়েছে, মাসুদ আলী মোল্লা ভাঙ্গা উপজেলা মানিকদাহ ইউনিয়নের জাহানপুর গ্রামের সুলতান মোল্যার ছেলে। গ্রামের লোকজনের কাছে তিনি মো. শাহাবুদ্দীন মোল্যা নামে পরিচিত। তিনি ২০-২৫ বছর আগে মানিকদহ ইউনিয়ন পরিষদ হতে চেয়ারম্যান পদে মোমবাতি মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন। বর্তমানে তার নাম মাসুদ আলী মোল্লা কীভাবে হলো এলাকাবাসীর বোধগম্য নয়। তিনি রেকর্ড রুমে চাকরির সুবাদে গ্রামে অন্তত দুই কোটি টাকা মূল্যের আলিশান রাজপ্রাসাদ তৈরি করেছেন।

    ভাইরাল হওয়া ভিডিতে দেখা যায়, প্রকাশ্যে ঘুসের টাকা নিচ্ছেন ফরিদপুরের রেকর্ড কিপার বা নকল নবীশ মো. মাসুদ আলী মোল্লা। একটি জমির নকল উঠাতে দিনের পর দিন ঘুরার পর টাকা দিয়ে নকল উঠাতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। অনিয়মের মাধ্যমে ১৯৬৮ সালের শরিয়তপুর জেলার একটি ভুয়া দলিলের নকল উঠিয়ে দিয়ে প্রকৃত জমির মালিক ঘুরছে দ্বারে দ্বারে। এমন ধরনের নানা অভিযোগ উঠেছে ওই রেকর্ড কিপারের বিরুদ্ধে।

    শরিয়তপুরের জাজিরা এলাকার ভুক্তভোগী মো. রাজিব মিয়া অভিযোগ করে জাগো নিউজকে বলেন, ‘জেলা ও সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ের জমি রেজিস্ট্রি, মূল দলিল উত্তোলন, বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার বহু পুরাতন দলিলের নকলসহ যে কোনো সম্পত্তি হস্তান্তরের সব তথ্য সংগ্রহ ও সরবরাহ করা হয় এ অফিস থেকে।’

    ভাঙ্গা পৌর সদরের মো. আব্দুল মান্নান মোল্লা অভিযোগ করে বলেন, ‘তিন দফা ঘুসের টাকা দেবার পরও কাঙ্ক্ষিত সেবাটি না পেয়ে দিনের পর দিন ঘুরতে হয়। সেবা না পেয়ে বাধ্য হয়ে ঘুসের টাকা দেবার দৃশ্য গোপনে ভিডিও করি।’

    এ বিষয়ে ঘুস গ্রহণকারী রেকর্ড রক্ষক মাসুদ মোল্লা বলেন, ভুয়া সদন দিয়ে রেকর্ড কিপার বা নকল নবীশের চাকুরি করার অভিযোগ সঠিক নয়। প্রকাশ্যে ঘুসের টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।

    তিনি বলেন, আমি টাকা নিতে চাইনি, তিনি জোর করে আমাকে টাকা দিয়েছেন। এলাকায় শাহাবুদ্দীন মোল্যা নামে পরিচিত হলেও অফিসে মাসুদ মোল্লা নামে তিনি পরিচিত। আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

    জানতে চাইলে ফরিদপুর সদর সাব রেজিস্ট্রার মিনতী দাস বলেন, ‘ফেসবুকে ও বিভিন্ন মিডিয়াতে প্রচারিত ভিডিওতে রেকর্ড কিপার মাসুদের টাকা নেওয়ার দৃশ্যটি দেখে তিন কার্যদিবসের মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।’

    ফরিদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সুলতান মাহমুদ হীরক বলেন, ‘ফরিদপুরের নয়টি উপজেলাসহ ৮১টি ইউনিয়ন ভুমি অফিস থেকে ভূমি সংক্রান্ত বহু সেবা নিতে আসা সাধারণ নাগরিক দুর্নীতি ও হয়রানীমুক্ত সেবা পাবে, এমনটিই প্রত্যাশা করি।’

    বিষয়টি নিয়ে ফরিদপুর জেলা রেজিস্ট্রার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘ভুয়া সদন দিয়ে রেকর্ড কিপার বা নকল নবীশের চাকরি প্রাপ্তির বিষয়সহ প্রকাশ্যে ঘুস লেনদেনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

    ঘুস লেনদে ফরিদপুর ভূমি অফিস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রস্তুত এক এগারোরের পেছনের সামরিক-বেসামরিক কর্মকর্তাদের তালিকা, চরম আতঙ্কে কুশীলবরা

    March 28, 2026

    পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    March 28, 2026

    কাজা রোজা ভেঙে গেলে যা করবেন

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রস্তুত এক এগারোরের পেছনের সামরিক-বেসামরিক কর্মকর্তাদের তালিকা, চরম আতঙ্কে কুশীলবরা

    March 28, 20262 Views

    সাবেক দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক…

    পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    March 28, 2026

    কাজা রোজা ভেঙে গেলে যা করবেন

    March 28, 2026
    Top Trending

    প্রস্তুত এক এগারোরের পেছনের সামরিক-বেসামরিক কর্মকর্তাদের তালিকা, চরম আতঙ্কে কুশীলবরা

    March 28, 20262 Views

    সাবেক দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও প্রতিরক্ষা…

    পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    March 28, 20262 Views

    স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান পোশাকে পুলিশ…

    কাজা রোজা ভেঙে গেলে যা করবেন

    March 28, 20260 Views

    প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিস্ক, সক্ষম প্রত্যেক মুসলিমের উপর দিনে পাঁচবার নামাজ আদায়…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.