Close Menu
    What's Hot

    দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

    September 22, 2026

    জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

    September 22, 2026

    মধ্যরাতে মরিয়মের দাফন, স্বজনদের দাবি ‘দায়ীদের বিচার চাই’

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»‘ট্রাম্পকে বিদায় করো’— বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন
    ● সর্বশেষ

    ‘ট্রাম্পকে বিদায় করো’— বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন

    রাস্তায় ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে ক্ষোভ
    September 7, 2025No Comments1 Min Read ● সর্বশেষ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। তারা স্লোগান দেন— “ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে” এবং ফেডারেল বাহিনী প্রত্যাহারের দাবি জানান।

    রোববার (৭ সেপ্টেম্বর) টিআরটি ওয়ার্ল্ড জানায়, ‘উই আর অল ডিসি’ নামের বিক্ষোভে অংশ নেন অভিবাসী অধিকারকর্মী, ফিলিস্তিন সমর্থক ও সাধারণ নাগরিকরা। তাদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল— “ডিসিকে মুক্ত করো”, “স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো”।

    এক বিক্ষোভকারী অ্যালেক্স লফার বলেন— “আমরা এসেছি কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে। ন্যাশনাল গার্ড ও ফেডারেল পুলিশকে রাস্তা থেকে সরাতে হবে।”

    অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার জন্যই সেনা মোতায়েন করা হয়েছে। তিনি মেট্রোপলিটন পুলিশকে ফেডারেল নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং আইসিইসহ বিভিন্ন বাহিনী নামান। সমালোচকদের মতে, এটি ফেডারেল ক্ষমতার স্পষ্ট অপব্যবহার।

    যদিও বিচার বিভাগের তথ্য বলছে, ২০২৪ সালে ওয়াশিংটনে সহিংস অপরাধ গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

    ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন, শিকাগোতেও ন্যাশনাল গার্ড পাঠানো হবে। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার জানান, ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই আইসিই এজেন্ট ও সামরিক যান শিকাগোতে পাঠিয়েছে।

    বিক্ষোভকারীদের ভাষ্য— “ডিসিতে যা হচ্ছে, তা একনায়কতান্ত্রিক সরকারের কায়দা। এখনই প্রতিরোধ গড়ে না তুললে ধীরে ধীরে গোটা দেশকে সামরিকায়ন করা হবে।”

    বর্তমানে ছয়টি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য থেকে আসা দুই হাজারের বেশি সেনা ওয়াশিংটনে টহল দিচ্ছে। তাদের মিশন চলবে অন্তত ৩০ নভেম্বর পর্যন্ত।

    ট্রাম্প বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

    September 22, 2026

    জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

    September 22, 2026

    মধ্যরাতে মরিয়মের দাফন, স্বজনদের দাবি ‘দায়ীদের বিচার চাই’

    September 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

    September 22, 20263 Views

    জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব বিবেচনায় নিয়ে দেশের সড়ক ও নৌপরিবহনের ভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে…

    জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

    September 22, 2026

    মধ্যরাতে মরিয়মের দাফন, স্বজনদের দাবি ‘দায়ীদের বিচার চাই’

    September 22, 2026
    Top Trending

    দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

    September 22, 20263 Views

    জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব বিবেচনায় নিয়ে দেশের সড়ক ও নৌপরিবহনের ভাড়া…

    জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

    September 22, 20262 Views

    জ্বালানি তেলের নতুন মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক…

    মধ্যরাতে মরিয়মের দাফন, স্বজনদের দাবি ‘দায়ীদের বিচার চাই’

    September 22, 20263 Views

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.