Close Menu
    What's Hot

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 2026

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 2026

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ: বিশ্বনবীর জন্ম ও ইন্তেকালের পুণ্যময় দিন
    ● সর্বশেষ

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ: বিশ্বনবীর জন্ম ও ইন্তেকালের পুণ্যময় দিন

    September 6, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আজ বিশ্ব মুসলিম উম্মাহর কাছে এক অনন্য তাৎপর্যের দিন—পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ইন্তেকালের পুণ্যময় দিন আজ।

    ইতিহাস বলে, ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল, মক্কার কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নেন বিশ্বনবী। ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। মানবতার আলো ছড়িয়ে তিনি অন্ধকারাচ্ছন্ন আরব সমাজকে মুক্তির পথে নিয়ে আসেন। সে সময় গোটা আরব ছিল ‘আইয়ামে জাহেলিয়াত’ বা অজ্ঞতার যুগে নিমজ্জিত। মানুষ মূর্তিপূজা, হানাহানি ও বিশৃঙ্খলায় ডুবে ছিল। আর তখনই মানবজাতিকে আলোর পথে আনতে মহান আল্লাহ তাঁকে দুনিয়ায় প্রেরণ করেন।

    অল্প বয়স থেকেই মহানবী (সা.) আল্লাহর প্রেমে নিবেদিত হন। হেরা গুহায় ধ্যানমগ্ন থেকে তিনি সত্যের সন্ধান করেন। ২৫ বছরে বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে মানবতার মুক্তির ইতিহাস রচনা করেন।

    পবিত্র কোরআনে উল্লেখ আছে—মহানবীকে সৃষ্টি না করলে পৃথিবীই সৃষ্টি হতো না। তাই এ দিনের মাহাত্ম্য অনন্ত। বাংলাদেশসহ সারা দুনিয়ার মুসলমানরা আজ দিনটি গভীর শ্রদ্ধায় পালন করছে।

    দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন—এই দিন মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তির বার্তা বয়ে আনবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, মহানবী (সা.)-এর ন্যায়বিচার ও মানবতার শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের মুক্তির পথ। তাঁর ত্যাগ, সহমর্মিতা ও দয়ার শিক্ষা আজও অমূল্য।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আহ্বান জানিয়েছেন—জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবীর আদর্শ অনুসরণে মানবতার কল্যাণ নিহিত।

    এ উপলক্ষ্যে সরকার ও বিভিন্ন সংগঠন মিলাদ, দোয়া মাহফিল এবং আলোচনার আয়োজন করেছে। বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনও ব্যাপক কর্মসূচি নিয়েছে। দিবসটি সরকারি ছুটি হিসেবে পালন করা হচ্ছে।

    বিশ্বনবী মহানবী হজরত মুহাম্মদ (সা.) মিলাদুন্নবী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 2026

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 2026

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 20263 Views

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে…

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 2026

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 2026
    Top Trending

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 20263 Views

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতার সম্ভাবনা…

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 20262 Views

    পাবনার সুজানগর উপজেলার আমিনপুর এলাকায় নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর এক ব্যবসায়ীর…

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 20262 Views

    দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার আপাতত স্থগিত রয়েছে। কেন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.