Close Menu
    What's Hot

    পদ্মায় বাসডুবিতে শেষ হলো রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার অধ্যায়

    March 28, 2026

    জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

    March 27, 2026

    মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

    March 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের শামিল : এনসিপি
    ● সর্বশেষ

    জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের শামিল : এনসিপি

    August 28, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে তারা ইতিবাচকভাবে দেখছে। তবে জুলাই সনদ চূড়ান্ত করার আগে এ ধরনের রোডম্যাপ ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মনে করছে দলটি।

    বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরে এনসিপি। লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলসহ অন্যান্য নেতারা।

    আরিফুল ইসলাম বলেন, আত্মত্যাগের বিনিময়ে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। সেই লক্ষ্যেই সরকার সংস্কার কমিশন গঠন করেছে। সেখানে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের ছয়টি উপায় কমিশনে আলোচিত হলেও এখনো আইনি ভিত্তি নির্ধারিত হয়নি।

    তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা একতরফাভাবে নির্বাচনের সময় ঘোষণা দিয়ে সবাইকে হতবাক করেছেন। যদিও বৃহত্তর স্বার্থে এনসিপি তা মেনে নিয়েছিল। প্রধান উপদেষ্টার বক্তব্য ছিল—২০২৬ সালের রমজান শুরুর আগেই নির্বাচন হতে পারে। কিন্তু সংস্কার প্রক্রিয়া ও বিচার ব্যবস্থার অগ্রগতি ছাড়া রোডম্যাপ প্রকাশ জনগণের প্রত্যাশা পূরণ করে না।

    এনসিপির দাবি, নির্বাচনী রোডম্যাপ প্রকাশের আগে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি দেখানো উচিত ছিল। ঐকমত্য কমিশনের বৈঠক পেছানো এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে অনিশ্চয়তা সরকারকে প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে ফেলেছে।

    আরিফুল ইসলাম বলেন, “আমরা নির্বাচন বিরোধী নই, বরং গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচনের প্রয়োজনীয়তা মেনে নেই। তবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না হলে আগাম নির্বাচন ভবিষ্যতে সংকট তৈরি করবে, যার দায় সরকারকেই নিতে হবে।”

    এনসিপি নির্বাচনী রোডম্যাপ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    পদ্মায় বাসডুবিতে শেষ হলো রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার অধ্যায়

    March 28, 2026

    জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

    March 27, 2026

    মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

    March 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    পদ্মায় বাসডুবিতে শেষ হলো রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার অধ্যায়

    March 28, 20262 Views

    ২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের পার্বতীপুরের নাসিমা বেগম (৪০)।…

    জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

    March 27, 2026

    মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

    March 27, 2026
    Top Trending

    পদ্মায় বাসডুবিতে শেষ হলো রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার অধ্যায়

    March 28, 20262 Views

    ২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের পার্বতীপুরের…

    জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

    March 27, 20261 Views

    জুমার দিনকে মুমিন মুসলমানের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন উল্লেখ করে তিনটি…

    মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

    March 27, 20262 Views

    দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়া বিদেশি কর্মীদের জন্য নতুন কঠোর নীতি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.