Close Menu
    What's Hot

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

    September 21, 2026

    জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলা, প্রাণ গেল ২৪ বছরের যুবকের

    September 21, 2026

    ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২০ দিনেই হাসপাতালে ২৬ হাজারের বেশি

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»গাজায় ২৩৩ ইমামকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা
    ● সর্বশেষ

    গাজায় ২৩৩ ইমামকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা

    August 28, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    হামাস উৎখাত এবং জিম্মি মুক্তির নামে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ২২ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের আগ্রাসন চলছে। হামলা, বোমাবর্ষণ এবং হত্যাযজ্ঞ থামার কোনো লক্ষণ নেই। প্রতিদিনই সেখানে বাড়ছে মৃত্যুর সংখ্যা, আরও দীর্ঘ হচ্ছে লাশের মিছিল।

    সম্প্রতি গাজা দখলের পরিকল্পনা প্রকাশ্যে আনার পর যেন আরও ভয়ংকর হয়ে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ধ্বংসযজ্ঞের তীব্রতা যেন আরও বাড়িয়েছে তার সেনারা। রেহাই পাচ্ছে না নারী-শিশু কেউই। টার্গেট করে ধ্বংস করে দেওয়া হচ্ছে মসজিদ; হত্যা করা হচ্ছে মসজিদের ইমাম ও ইসলাম ধর্মের প্রচারকদের। দখলদার সেনাদের লাগাতার হামলায় মসজিদ ও উপাসনালয়হীন হয়ে পড়েছে গাজার অনেক পাড়া-মহল্লা। 

    ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় চলমান আগ্রাসনে এখন পর্যন্ত ২৩৩ জন ইমাম ও ইসলাম ধর্মের প্রচারককে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী; ধ্বংস করে দিয়েছে ৮২৮ মসজিদ। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৬৭টি মসজিদ। খবর আনাদোলু এজেন্সির। 

    প্রতিবেদন অনুযায়ী, ইহুদিবাদীদের হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার তিনটি চার্চও, সেইসঙ্গে হত্যা করা হয়েছে ২১ জন ফিলিস্তিনি খ্রিস্টানকে।

    গাজার মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াবতেহ আনাদোলু এজেন্সিকে বলেন, মসজিদ, গির্জা, মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। ধর্মীয় কণ্ঠস্বরকে স্তব্ধ ও প্রতিরোধের মূল ভিত্তিগুলো ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এর মাধ্যমে।

    তিনি বলেন, জাতীয় পরিচয় শক্তিশালী করতে, ঈমান জাগ্রত রাখতে এবং সামাজিক সংহতি রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইমাম ও আলেমরা। তাদের হত্যা ও নির্মূল করার মাধ্যমে ফিলিস্তিনিদের মনোবল দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ নিস্তব্ধ করে দেওয়া হচ্ছে।

    ইসমাইল আল থাওয়াবতেহর মতে, গাজার শতাব্দী প্রাচীন ধর্মীয় স্থাপনাগুলো ধ্বংসের মাধ্যমে শুধু অবকাঠামো নয়, ফিলিস্তিনিদের গাজার সঙ্গে শেকড়ের সম্পর্কও মুছে ফেলার অপচেষ্টা চালানো হচ্ছে। ইতিহাস, সংস্কৃতি, সামাজিক পরিচয় এবং সমষ্টিগত স্মৃতি মুছে ফেলার এ তৎপরতা ফিলিস্তিনের অস্তিত্বের ওপর একটি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে।

    ইমাম হত্যা ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ ইসরায়েলি আগ্রাসন গাজা গাজা গণহত্যা গাজা হামলা ২০২৫ ধর্মীয় নেতা হত্যা ফিলিস্তিন সংকট মানবাধিকার লঙ্ঘন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

    September 21, 2026

    জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলা, প্রাণ গেল ২৪ বছরের যুবকের

    September 21, 2026

    ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২০ দিনেই হাসপাতালে ২৬ হাজারের বেশি

    September 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

    September 21, 20263 Views

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন…

    জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলা, প্রাণ গেল ২৪ বছরের যুবকের

    September 21, 2026

    ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২০ দিনেই হাসপাতালে ২৬ হাজারের বেশি

    September 21, 2026
    Top Trending

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

    September 21, 20263 Views

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত…

    জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলা, প্রাণ গেল ২৪ বছরের যুবকের

    September 21, 2026Updated:September 21, 20265 Views

    বাগেরহাটের রামপালে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪)…

    ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২০ দিনেই হাসপাতালে ২৬ হাজারের বেশি

    September 21, 20263 Views

    দেশে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.