Close Menu
    What's Hot

    ঢাকা সিটি নির্বাচন করবেন হিরো আলম, লড়বেন দলীয় প্রতীকে

    April 6, 2026

    বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে গেল ইউরোপগামী নৌযান, নিখোঁজ ৭০

    April 6, 2026

    ফুঁসে উঠছে ইসরাইলিরা, ছাড়ছে জন্মভূমি

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»চিয়া সিড: স্বাস্থ্যসচেতনদের পছন্দের ‘সুপারফুড’
    ● সর্বশেষ

    চিয়া সিড: স্বাস্থ্যসচেতনদের পছন্দের ‘সুপারফুড’

    August 26, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চিয়া সিড—ছোট হলেও এর পুষ্টিগুণ বিশাল। স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এটি এখন এক জনপ্রিয় নাম। ‘সুপারফুড’ হিসেবে খ্যাত এই বীজে রয়েছে ভিটামিন বি-১, প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো গুরুত্বপূর্ণ উপাদান।

    নিয়মিত চিয়া সিড খেলে শরীরের বাড়তি ওজন নিয়ন্ত্রণে আসে, ত্বক হয় উজ্জ্বল, চুল থাকে ঘন ও সুস্থ, এমনকি সামগ্রিকভাবে দেহের রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ে। এ কারণে বাংলাদেশসহ সারা বিশ্বের বহু মানুষ এখন প্রতিদিনের খাদ্যতালিকায় চিয়া সিড যোগ করছেন।

    কিন্তু যে কোনো খাবারের যেমন উপকারিতা আছে, তেমনি আছে কিছু সীমাবদ্ধতা। সবার জন্য সব খাবার সমানভাবে উপকারী নয়। তাই বিশেষ কিছু মানুষের জন্য চিয়া সিডও হতে পারে উল্টো ক্ষতির কারণ। অতিরিক্ত খেলে তা শরীরে অস্বস্তি, নানা জটিলতা কিংবা পূর্বের রোগ বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিস, রক্তচাপ বা হজমজনিত সমস্যায় ভুগছেন কিংবা এলার্জি প্রবণ, তাদের চিয়া সিড খাওয়ার আগে ভালোভাবে ভেবে নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া হুট করে এই বীজ খাদ্যতালিকায় যোগ করলে উপকারের বদলে বিপদে পড়তে হতে পারে।

    চলুন জেনে নিই , কোন চার ধরনের মানুষের জন্য চিয়া সিড বিপজ্জনক হতে পারে—

    ১. হজমের সমস্যা থাকা ব্যক্তিরা

    চিয়া সিডে প্রচুর ফাইবার থাকায় এটি সাধারণত হজমের জন্য উপকারী। তবে যাদের আইবিএস বা দীর্ঘদিনের অন্ত্রসংক্রান্ত সমস্যা আছে, তাদের ক্ষেত্রে চিয়া সিড উল্টো সমস্যা বাড়িয়ে দিতে পারে। এতে পেট ব্যথা, ক্র্যাম্প, ডায়রিয়া ও ফোলাভাব হতে পারে। পুষ্টিবিদ আবনি কৌল বলেন, ‘হজমের সমস্যা থাকলে চিয়া সিড ভিজিয়ে পরিমাণমতো খাওয়া ভালো। এতে হজম সহজ হয়।’

    ২. ডায়াবেটিস রোগী ও রক্তে চিনি নিয়ন্ত্রণ ওষুধে থাকা ব্যক্তি

    চিয়া সিড রক্তে চিনির মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত গ্রহণ করলে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকে। তাই যেসব রোগী ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে ওষুধ খাচ্ছেন, তাদের সতর্ক হতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া চিয়া সিড নিয়মিত খাওয়া উচিত নয়।

    ৩. রক্তচাপ নিয়ন্ত্রক ওষুধে থাকা ব্যক্তি

    চিয়া সিডে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রক্ত পাতলা করতে সাহায্য করে। এতে অতিরিক্ত সেবনে রক্তচাপ নেমে যেতে পারে, যার ফলে মাথা ঘোরা, দুর্বলতা বা বমি বমি ভাব দেখা দিতে পারে। তাই যারা রক্তচাপ কমানোর ওষুধে আছেন, তারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ না করে চিয়া সিড খাওয়া শুরু করবেন না।

    ৪. এলার্জি প্রবণ ব্যক্তি

    কিছু মানুষের জন্য চিয়া সিড হতে পারে অ্যালার্জির উৎস। এতে দেখা দিতে পারে ত্বকে র‍্যাশ, চুলকানি, লালচে দাগ, বমি কিংবা শ্বাসকষ্ট। তাই প্রথমবার খাওয়ার আগে অল্প পরিমাণে পরীক্ষা করা উচিত। কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিলে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে ডাক্তারের কাছে যেতে হবে।

    চিয়া সিড সঠিকভাবে খাওয়ার নিয়ম

    পরিমাণমতো গ্রহণ : দিনে ১-২ টেবিল চামচ পর্যাপ্ত।

    ভিজিয়ে খাওয়া : চিয়া সিড ভিজিয়ে খেলে হজম সহজ হয় এবং অন্ত্রসংক্রান্ত সমস্যা কমে।

    পর্যাপ্ত পানি পান করুন : চিয়া সিড অনেক পানি শোষণ করে, তাই দিনে প্রচুর পানি পান করা জরুরি।

    চিকিৎসকের পরামর্শ নিন : অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা থাকলে, গর্ভাবস্থা বা স্তন্যদান অবস্থায় চিয়া সিড খাওয়ার আগে ডাক্তারকে জানান।

    সূত্র : হেলথ শটস

    অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ক্যালসিয়াম চিয়া সিড পুষ্টিগুণ প্রোটিন ফাইবার ভিটামিন বি-১ সুপারফুড স্বাস্থ্য টিপস স্বাস্থ্যকর খাবার হেলদি ফুড
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ঢাকা সিটি নির্বাচন করবেন হিরো আলম, লড়বেন দলীয় প্রতীকে

    April 6, 2026

    বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে গেল ইউরোপগামী নৌযান, নিখোঁজ ৭০

    April 6, 2026

    ফুঁসে উঠছে ইসরাইলিরা, ছাড়ছে জন্মভূমি

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ঢাকা সিটি নির্বাচন করবেন হিরো আলম, লড়বেন দলীয় প্রতীকে

    April 6, 20263 Views

    জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় থাকা কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার…

    বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে গেল ইউরোপগামী নৌযান, নিখোঁজ ৭০

    April 6, 2026

    ফুঁসে উঠছে ইসরাইলিরা, ছাড়ছে জন্মভূমি

    April 5, 2026
    Top Trending

    ঢাকা সিটি নির্বাচন করবেন হিরো আলম, লড়বেন দলীয় প্রতীকে

    April 6, 20263 Views

    জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় থাকা কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে…

    বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে গেল ইউরোপগামী নৌযান, নিখোঁজ ৭০

    April 6, 20263 Views

    ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ইউরোপ যাওয়ার পথে আবারও নৌকাডুবির শিকার হয়েছেন শতাধিক…

    ফুঁসে উঠছে ইসরাইলিরা, ছাড়ছে জন্মভূমি

    April 5, 20264 Views

    ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ১৯৪৮ সালে গড়ে তোলা ইসরাইল জন্মের পর একাধিকবার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.