Close Menu
    What's Hot

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 2026

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 2026

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»রুমিন ফারহানা ইস্যুতে যে আহ্বান জানালেন হাসনাত আবদুল্লাহ
    ● সর্বশেষ

    রুমিন ফারহানা ইস্যুতে যে আহ্বান জানালেন হাসনাত আবদুল্লাহ

    August 26, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনসীমা পুনর্নির্ধারণ ইস্যুতে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

    উভয় পক্ষই একে অপরকে লক্ষ্য করে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রুমিন ফারহানা সাইবার বুলিয়িংয়ের শিকার হন। তবে বিতর্কের মাঝেই রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ ও বুলিয়িংকে অনুচিত বলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ।

    ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য ধরে রাখতে এমন কাজ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে‌ মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

    হাসনাত বলেন, রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকে ব্যক্তিগত আক্রমণ, বাজে কমেন্ট ও নারীকে অসম্মান করার কোনো সুযোগ নেই। ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ক্ষতি হয়, এমন সিলেক্টিভ আক্রমণ ও আচরণ যেন কেউ না করেন, সে আহ্বান জানান হাসনাত।

    আওয়ামী লীগকে কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ যাতে আমাদের মতানৈক্যের সুবিধা নিতে না পারে।

    উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানিতে গত ২৪ আগস্ট ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এদিন দুপুর ১২টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে সিইসির সভাপতিত্বে শুরু হওয়া শুনানিতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেন।

    এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে। শুনানির একপর্যায়ে ২ পক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং মারামারিতে জড়ায়।

    পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানির সমাপ্তি ঘোষণা করেন এবং তাদের শুনানি কক্ষ ত্যাগের অনুরোধ জানান।

    শুনানিতে অংশ নিয়ে রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। ওই এলাকার বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন। একপর্যায়ে ২ পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

    আসনসীমা বিরোধ এনসিপি জাতীয় নির্বাচন ২০২৫ বাংলাদেশ রাজনীতি বিএনপি রাজনৈতিক মতবিরোধ রুমিন ফারহানা সাইবার বুলিয়িং হাসনাত আবদুল্লাহ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 2026

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 2026

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 20263 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই আগ্রহ রয়েছে বলে…

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 2026

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 2026
    Top Trending

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 20263 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই…

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 20261 Views

    গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে দারুণ এক রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।…

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 20262 Views

    ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী প্যাট্রিক ব্রাঁকো রুইভি চলতি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.