Close Menu
    What's Hot

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 2026

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 2026

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ধর্ষণের শিকার নারী কনস্টেবল সতীনের সংসার করতে চান
    ● সর্বশেষ

    ধর্ষণের শিকার নারী কনস্টেবল সতীনের সংসার করতে চান

    August 24, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ব্যারাকে ধর্ষণের শিকার হওয়া নারী কনস্টেবল আদালতে বলেন, “আমি আর কোনো ঝামেলা চাই না। এখন শুধু বিয়ে করে সংসার করতে চাই। যেহেতু মান-সম্মান চলে গেছে, প্রয়োজনে সতীনের সঙ্গেও সংসার করব।”

    অন্যদিকে বিয়ের বিষয়ে মামলার আসামি পুলিশের আরেক কনস্টেবল সাফিউর রহমান আদালতকে বলেছেন, ‘চাপে আছি।’

    রোববার (২৪ আগস্ট) ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম সোহাগের আদালতে সাফিউরের ৫ দিনের রিমান্ড শুনানি ছিল। শুনানিকালে সাফিউরকে আদালতে হাজির করা হয়। মামলার বাদী সেই নারী কনস্টেবলও আদালতে উপস্থিত হন।

    সাফিউরের আইনজীবী আব্দুস ছালাম সিকদার জানান, গ্রামের একটা প্রবাদ আছে, মিয়া বিবি তো রাজি। উভয়ে বিয়েতে সম্মত। ১৫ লাখ টাকা দেহমোহরে বাদী বিয়েতে রাজি হয়েছেন। এখানেই তাদের বিয়ের কাজ সম্পন্ন হবে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করি, যদি অনুমতি দেন। পরে কাগজ উপস্থাপন করব।’

    তখন আগে থেকেই আসামিপক্ষের আইনজীবী থেকে আদালতে হাজির করা কাজী সিরাজুল ইসলামকে দেখানো হয়। এজলাসের পেছনের বেঞ্চে বসে বিবাহের কাজ সম্পন্ন করছিলেন কাজী।

    তখন বিচারক বলেন, এটা সেনসিটিভ বিষয়। তখন আসামির আইনজীবী বলেন, তারা অ্যাডাল্ট। বাদীর ২১, আর আসামির ২৮ বছর বয়স। তখন বিচারক বলেন, এটা আপনাদের বিষয়, আমার বা আদালতের বিষয় না। আদালতের বাইরে করতে পারেন। কোর্টের কনসার্ন নেই। আপনাদের ওপর ডিপেন্ড করছে। তখন আইনজীবী বলেন, ‘বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আদালতকে অবহিত করব।

    এরপর আসামিপক্ষের আইনজীবী আব্দুস ছালাম সিকদার আদালতকে বলেন, ‘বিয়ে করে ৫/৭ দিনের মধ্যে কাবিননামা দাখিল করব। প্রয়োজনে আজই দিতে পারব। আসামিকে জামিন দিন।’

    এসময় বাদীপক্ষের আইনজীবী বলেন, ‘আমাদের জামিনের বিরোধিতা নেই।’

    সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই নারী কনস্টেবল আদালতকে বলেন, ‘আমি আর কোনো ঝামেলা চাই না। বিয়ে করতে না চাওয়ায় মামলাটা করেছি। রিমান্ড চাচ্ছি না। বিয়ে করে সংসার করতে চাই।’

    বিচারক কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সাফিউর রহমানের কাছে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো সিদ্ধান্ত নেয়নি। প্রেশারে আছি, এখন এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না।’

    দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীর অনুমতি লাগে না? বিচারকের এমন প্রশ্নে আসামির আইনজীবী বলেন, ‘অনুমতি লাগে, যদি সে ক্লেইম করে। কিন্তু সে তো ক্লেইম করেনি।’

    শুনানি শেষে আদালত সাফিউরের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিয়ের পর ফের জামিনের বিষয়ে শুনানি করবেন বলে জানান আইনজীবীরা

    এর আগে গত ২২ আগস্ট ধর্ষণের অভিযোগ এনে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করেন ওই নারী কনস্টেবল। মামলা পর ওইদিন বিকেল ৩টার দিকে ঢাকার মিল ব্যারাক পুলিশ লাইন্স থেকে সাফিউর রহমানকে গ্রেপ্তার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার এসআই জুলফিকার আলী তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত হননি। এজন্য সাফিউরকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন রোববার দিন ধার্য করা হয়।

    মামলায় অভিযোগ থেকে জানা যায়, সাফিউর রহমান গত ১৫ আগস্ট রাত আড়াইটা থেকে চারটা পর্যন্ত বিবাহের প্রলোভন দেখিয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের নারী ব্যারাকে ভিকটিমের শয়ন কক্ষে প্রবেশ করে ধর্ষণ করে। ইতিপূর্বে বিগত ৫ মাসে সপ্তাহে দুইবার করে ধর্ষণ করে এবং তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও চিত্র তার ব্যবহৃত আইফোনে ধারণ করে ব্ল্যাকমেইল করেন।

    ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ধর্ষণের শিকার নারী কনস্টেবল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 2026

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 2026

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 20263 Views

    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও দেশটির পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয়…

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 2026

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026
    Top Trending

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 20263 Views

    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও দেশটির পাশে থাকার আগ্রহ…

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 20261 Views

    বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,…

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 20262 Views

    অক্টোবর মাসে ভোক্তাদের জন্য বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। বাংলাদেশ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.