Close Menu
    What's Hot

    লেবাননে নতুন হামলা হলে তা সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

    June 16, 2026

    সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

    June 16, 2026

    বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন? ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

    June 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
    ● সর্বশেষ

    পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

    August 24, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের আকাশে আজ রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল ২৫ আগস্ট পবিত্র সফর মাসের ৩০তম দিন পূর্ণ হবে। ফলে ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে আগামী ৬ সেপ্টেম্বর।

    রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশন সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।

    সভায় ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, আজ (রোববার, ২৯ সফর) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

    ফলে আগামীকাল সোমবার (২৫ আগস্ট) পবিত্র সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

    এই হিসাব মতে, আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) (১২ রবিউল আউয়াল) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালন হবে। বাংলাদেশে এ দিনটি সাধারণ ছুটি।

    উল্লেখ্য, ৫৭০ খ্রিস্টাব্দে হিজরি সালের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তাঁর আগমন এবং ইসলাম ধর্মের প্রচার বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দীর্ঘ ২৩ বছর ধরে ইসলাম প্রচারের পর ৬৩ বছর বয়সে, একই দিনে—১২ রবিউল আউয়ালেই—তিনি ইন্তেকাল করেন। তাই এই দিনটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে মুসলিম বিশ্বে পালন করা হয়।

    ইসলামিক দিবস ঈদে মিলাদুন্নবী ২০২৫ ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী তারিখ বাংলাদেশ ইসলামিক ক্যালেন্ডার মহানবীর জন্ম ও ওফাত রবিউল আউয়াল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    লেবাননে নতুন হামলা হলে তা সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

    June 16, 2026

    সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

    June 16, 2026

    বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন? ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    লেবাননে নতুন হামলা হলে তা সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

    June 16, 20260 Views

    লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের নতুন কোনো সামরিক অভিযান হলে সেটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সাম্প্রতিক সমঝোতার পরিপন্থী…

    সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

    June 16, 2026

    বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন? ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

    June 16, 2026
    Top Trending

    লেবাননে নতুন হামলা হলে তা সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

    June 16, 20260 Views

    লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের নতুন কোনো সামরিক অভিযান হলে সেটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া…

    সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

    June 16, 20260 Views

    সংবাদপত্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়…

    বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন? ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

    June 16, 20260 Views

    চলমান ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশের ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কমতি নেই। রাজনৈতিক ও রাষ্ট্রীয়…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.