Close Menu
    What's Hot

    হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বানাতে পারবেন ট্রাম্প? আন্তর্জাতিক আইনে কী বলছে

    August 17, 2026

    জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

    August 16, 2026

    রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

    August 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জেলার হালচাল»চকরিয়ায় পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা
    জেলার হালচাল

    চকরিয়ায় পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

    August 22, 2025No Comments2 Mins Read জেলার হালচাল 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কক্সবাজারের চকরিয়ায় পুলিশ হেফাজতে থাকা এক যুবক মারা গেছেন। পুলিশের দাবি, যুবকটি আত্মহত্যা করেছেন।

    শুক্রবার (২২ আগস্ট) ভোরে চকরিয়া থানার হাজতে যুবকের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

    নিহত দুর্জয় চৌধুরী (২৭) চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড হিন্দু পাড়া কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।

    চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে দুর্জয়ের কর্মরত বিদ্যালয়ের শিক্ষকরা তাকে থানায় সোপর্দ করেন। ২ লাখ ৮৩ হাজার টাকা জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়ের করা মামলায় তাকে রাত ১১টায় হেফাজতে নেওয়া হয় বলে জানান তিনি।

    পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আত্মহত্যার দৃশ্য কিছুটা দূরত্বের কারণে সরাসরি ধারণ না হলেও দুর্জয়ের চলাফেরা ও অন্যান্য কার্যকলাপের দৃশ্য থানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে। দুর্জয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য সকাল ১০টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।

    কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গের সামনে দুর্জয়ের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের সামনে উপস্থিত পরিবারের সদস্যরা জানান, দুর্জয় সপ্তাহ খানেক আগে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছিল। পুলিশের কাছে আত্মহত্যার খবর পেয়ে তারা এসেছেন।

    দুর্জয়ের চাচাতো ভাই সঞ্জীব বলেন, সকালে ফোন পেয়ে আমরা থানায় গেলে পুলিশ জানায় সে হাজতে সুইসাইড করেছে। সেখানে গিয়ে আমরা তাকে শার্ট পেঁচানো অবস্থায় ফাঁসিতে ঝুলন্ত দেখেছি, হাজতের ভেতরে কি হয়েছে বা পুলিশ তাকে প্রেসার দিয়েছে কি না জানি না।

    এদিকে এই ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

    তিনি বলেন, চকরিয়া থানা হাজতে যুবক আত্মহত্যার ঘটনায় মাননীয় পুলিশ সুপারের নির্দেশে তদন্ত কমিটি করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে সুরতহাল করেছেন। তদন্ত কমিটি নিরুপণ করবে ঘটনাটি কি ছিল এবং পোস্টমর্টেম রিপোর্টে বেরিয়ে আসবে আসল ঘটনা।

    আত্মহত্যা কক্সবাজার চকরিয়া থানা হাজত পুলিশ হেফাজত বাংলাদেশ পুলিশ মর্মান্তিক ঘটনা যুবক মৃত্যু সন্ত্রাসবিরোধী খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বানাতে পারবেন ট্রাম্প? আন্তর্জাতিক আইনে কী বলছে

    August 17, 2026

    জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

    August 16, 2026

    রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

    August 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বানাতে পারবেন ট্রাম্প? আন্তর্জাতিক আইনে কী বলছে

    August 17, 20261 Views

    ইরানকে ঘিরে চলমান সামরিক সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন…

    জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

    August 16, 2026

    রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

    August 16, 2026
    Top Trending

    হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বানাতে পারবেন ট্রাম্প? আন্তর্জাতিক আইনে কী বলছে

    August 17, 20261 Views

    ইরানকে ঘিরে চলমান সামরিক সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বিস্ফোরক…

    জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

    August 16, 20262 Views

    দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।…

    রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

    August 16, 20262 Views

    ইউক্রেন সীমান্তের কাছে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোনকে গুলি করে ধ্বংস…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.