Close Menu
    What's Hot

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 2026

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 2026

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসীদের গুলি
    ● সর্বশেষ

    চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসীদের গুলি

    August 20, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের এক মালিকের বাড়িতে গুলি চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, চাঁদা না পাওয়ায় সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে তিনি পুলিশকে জানিয়েছেন।

    বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামের ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরের পর জেলা ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    পরিবারের সদস্য ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তবে সে সময় বিষয়টিকে গুরুত্ব দেননি তিনি। কিন্তু আজকের গুলিবর্ষণের ঘটনার পর জাহাঙ্গীর আলমের ধারণা, চাঁদা না পাওয়ায় চাঁদাবাজরাই তার বাড়ি লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার আগে মো. জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে দুটি মোটরসাইকেল করে এসে ছয়জন অজ্ঞাতপরিচয় অস্ত্রধারী যুবক নামেন।

    পরে চারজন বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে দোতলা বাড়ি লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যান। এ সময় বাড়িটির মূল ফটক তালাবদ্ধ ছিল। আশপাশের লোকজন জানায়, বাড়ির বাসিন্দারা চট্টগ্রাম নগরের বাসায় থাকেন।

    পুলিশ জানায়, বাড়িটির দোতলার বারান্দার কাছে দুটি গুলির চিহ্ন দেখা গেছে।

    নিচে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

    এ বিষয়ে জানতে ইটভাটা ও আবাসন ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

    হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তার বাড়িতে গুলি চালিয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।”

    চট্টগ্রাম হাটহাজারী চাঁদা দাবি চাঁদাবাজি জাহাঙ্গীর আলম নিরাপত্তা হুমকি পুলিশ তদন্ত বাংলাদেশ ক্রাইম নিউজ ব্যবসায়ী বাড়িতে গুলি সন্ত্রাসী হামলা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 2026

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 2026

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 20260 Views

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা দিয়ে ফেরার সময় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ…

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 2026

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 2026
    Top Trending

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 20260 Views

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা দিয়ে ফেরার সময় বিএনপির নেতাকর্মীদের…

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 20261 Views

    পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পরিচিত ৭ নম্বর জার্সিতে এবার দেখা যাবে…

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 20262 Views

    সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ করার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.