Close Menu
    What's Hot

    কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের

    February 9, 2026

    শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের!

    February 9, 2026

    আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

    February 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ট্রাম্প-পুতিন বৈঠকের পরই ইউক্রেনে রাশিয়ার হামলা
    ● সর্বশেষ

    ট্রাম্প-পুতিন বৈঠকের পরই ইউক্রেনে রাশিয়ার হামলা

    August 16, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনী ইউক্রেন লক্ষ্য করে ৮৫টি ড্রোন ও অন্তত একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। তবে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এসব হামলার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।খবর আরবিসি ইউক্রেনের।

    শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিই ছিল আলোচনার মূল বিষয়বস্তু।

    বৈঠকের পর রাশিয়ার প্রতি মার্কিন প্রেসিডেন্টের অবস্থান কিছুটা নরম হতে দেখা যায়। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে দিয়েছেন, ইউক্রেন বিষয়ে তার দৃষ্টিভঙ্গি সহজে বদলাবে না। আলোচনার পরও কোনো যুদ্ধবিরতি চুক্তি ছাড়াই বৈঠকটি শেষ হয়।

    বৈঠকের পরই ফের ইউক্রেনে রাশিয়ার হামলার খবর এলো। ইউক্রেনের বিমান বাহিনীর বরাতে আরবিসি-ইউক্রেন জানিয়েছে, শুক্রবার (১৫ আগস্ট) রাত থেকে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের একাধিক শহর লক্ষ্য করে ছোড়া হয় ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল এবং ৮৫টি শাহেদ ড্রোন।

    রাশিয়ার কুরস্ক, ওরিওল ও রোস্তভ অঞ্চল এবং ক্রিমিয়া থেকে ইউক্রেনের সুমি, দোনেৎস্ক, চেরনিহিভ ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের ফ্রন্টলাইন এলাকাগুলো লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। তবে হামলার বেশিরভাগই ঠেকিয়ে দেয়া হয়েছে বলে দাবি ইউক্রেনের।

    ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, ৮৫টির মধ্যে ৬১টিই গুলি করে ভূপাতিত করা হয়েছে। মাত্র একটি মিসাইল এবং ২৪টি ড্রোন ১২টি এলাকায় আঘাত হানে। তবে এসব হামলায় হতাহতের তথ্য জানানো হয়নি।

    আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের আগে ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাতভর ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ১০০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ বাহিনী। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এর মধ্যে ৬৩টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়েছে, তবে বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করে। হামলায় অন্তত সাতজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন।

    আন্তর্জাতিক সংবাদ আলাস্কা বৈঠক ইউক্রেন যুদ্ধ ২০২৫ ক্ষেপণাস্ত্র হামলা ট্রাম্প পুতিন বৈঠক ড্রোন হামলা ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ রুশ আক্রমণ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের

    February 9, 2026

    শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের!

    February 9, 2026

    আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

    February 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের

    February 9, 20261 Views

    ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্দিষ্ট ৩ শ্রেণির কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল…

    শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের!

    February 9, 2026

    আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

    February 9, 2026
    Top Trending

    কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের

    February 9, 20261 Views

    ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্দিষ্ট ৩ শ্রেণির কর্মকর্তা ব্যতীত…

    শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের!

    February 9, 20261 Views

    ঈদুল আজহায় শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ আসছে- এমনটাই শোনা যাচ্ছে। এই…

    আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

    February 9, 20261 Views

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ (সোমবার) জাতির উদ্দেশে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.