Close Menu
    What's Hot

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 2026

    প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

    June 30, 2026

    যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি

    June 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»শেখ হাসিনা সরকারের নজরদারি সরঞ্জাম ক্রয়ে তদন্ত কমিটি গঠন
    ● সর্বশেষ

    শেখ হাসিনা সরকারের নজরদারি সরঞ্জাম ক্রয়ে তদন্ত কমিটি গঠন

    August 14, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পতিত হাসিনা সরকারের সময়ে দেশে নজরদারি সরঞ্জাম কেনার বিষয়টি খতিয়ে দেখতে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে এই কমিটির প্রধান করা হয়েছে।
     
    বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

    তিনি বলেন, গত স্বৈরাচারী সরকার বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার হরণের জন্য নজরদারির যন্ত্রপাতি, স্পাইওয়ার ব্যবহার করেছে। এই অবৈধ নজরদারি করার জন্য আমার-আপনার ন্যূনতম বাক-স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সংবিধানে যে গোপনীয়তার অধিকার দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছে।

    পুরো বিষয়টি খতিয়ে দেখতে উপদেষ্টা পরিষদের সভায় একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, কত টাকা দিয়ে, কোথা থেকে এসব সরঞ্জাম কেনা হয়েছে তা খতিয়ে দেখা হবে। যদিও রিপোর্টে বলা হয়েছে অনেক কিছু ইসরায়েল থেকে কেনা হয়েছে। এই পুরো বিষয়গুলো কমিটি খতিয়ে দেখবে।

    তিনি বলেন, পুলিশের জন্য কীভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল এটা নিয়েও রিপোর্ট হয়েছে। এ বিষয়ে তদন্ত হচ্ছে। কীভাবে এগুলো কেনা হয়, কীভাবে ব্যবহার করা হয় তা খতিয়ে দেখা হচ্ছে।

    চলমান সংস্কার প্রসঙ্গে শফিকুল আলম জানান, গত সপ্তাহে আমরা জানিয়েছিলাম যে সংস্কার কমিশনগুলোর ১২১টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে। এর মধ্যে ১৬টি সুপারিশ ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে, ১৪টি আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে এবং বাকি সুপারিশগুলো বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।

    তিনি আরও বলেন, আজকে জানানো হয়েছে আরও ২৪৬টি আশু করণীয় সংস্কার সুপারিশ এসেছে। এগুলো বাস্তবায়নাধীন বলে উপদেষ্টা পরিষদে জানানো হয়েছে। মোট ৩৬৭টি সুপারিশের কথা জানানো হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৩৭টি বাস্তবায়ন হয়েছে। সুপারিশগুলোর মধ্যে ৮২টি হচ্ছে শ্রম বিষয়ে।

    আইসিটি তদন্ত কমিটি দুর্নীতি তদন্ত নজরদারি সরঞ্জাম প্রযুক্তি নজরদারি ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশ সরকার হাসিনা সরকার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 2026

    প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

    June 30, 2026

    যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 20261 Views

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ঘোষণায়…

    প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

    June 30, 2026

    যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি

    June 30, 2026
    Top Trending

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 20261 Views

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি প্রকাশ করেছে বাংলাদেশ…

    প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

    June 30, 20263 Views

    দেশজুড়ে তাপমাত্রা বাড়তে থাকায় হিট স্ট্রোক, পানিশূন্যতা ও গরমজনিত অসুস্থতার ঝুঁকিও বাড়ছে।…

    যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি

    June 30, 20262 Views

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধের অবসান ঘটাতে কিয়েভ একাধিকবার সমাধানের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.