Close Menu
    What's Hot

    সকালেই তিন উইকেট—ম্যাচে পিছিয়ে পাকিস্তান!

    May 17, 2026

    পশ্চিমাদের নতুন উদ্বেগ: ইরানের প্রক্সি গোষ্ঠীর বিস্তার

    May 17, 2026

    চুক্তি না হলে ইরানের জন্য কঠিন সময়: ট্রাম্পের সতর্কবার্তা

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জাকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১১ সেপ্টেম্বর
    ● সর্বশেষ

    জাকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১১ সেপ্টেম্বর

    August 10, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (১০ আগস্ট) দুপুর প্রায় সাড়ে তিনটায় সিনেট ভবনে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন।

    ১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠার পর ওই বছরই হয় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন হয়েছিল প্রায় ৩৩ বছর আগে ১৯৯২ সালে। এরপর আর জাহাঙ্গীরনগরের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

    নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১৪ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ১৭ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জমা দিতে পারবে। মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট।

    মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে আগামী ২৬ আগস্ট সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরে আপিলের শুনানি গ্রহণ করা হবে ২৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং আপিলের রায় ঘোষণা করা হবে ২৭ আগস্ট বুধবার বিকাল ৪টায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৯ আগস্ট বিকাল ৪ টায়।

    তফসিলে আরও বলা হয়, আগামী ২৯ আগস্ট বিকাল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। সবকিছু শেষে আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

    এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য জাবি প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে।

    এর আগে, গত ১ মে দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু তফসিল ঘোষণা করা হয়েছিল। ওই তফসিল অনুযায়ী গত ৩১ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গত ২৯ জুন রাতে নির্বাচনের তফসিল স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাকসু নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, আমরণ অনশনসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অবশেষে নির্বাচনের তারিখ ঘোষণা করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    জাকসু নির্বাচন ভোটগ্রহণ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সকালেই তিন উইকেট—ম্যাচে পিছিয়ে পাকিস্তান!

    May 17, 2026

    পশ্চিমাদের নতুন উদ্বেগ: ইরানের প্রক্সি গোষ্ঠীর বিস্তার

    May 17, 2026

    চুক্তি না হলে ইরানের জন্য কঠিন সময়: ট্রাম্পের সতর্কবার্তা

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সকালেই তিন উইকেট—ম্যাচে পিছিয়ে পাকিস্তান!

    May 17, 20260 Views

    সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শেষ হওয়ার পরও গভীর রাত পর্যন্ত দাপ্তরিক কাজে ব্যস্ত…

    পশ্চিমাদের নতুন উদ্বেগ: ইরানের প্রক্সি গোষ্ঠীর বিস্তার

    May 17, 2026

    চুক্তি না হলে ইরানের জন্য কঠিন সময়: ট্রাম্পের সতর্কবার্তা

    May 17, 2026
    Top Trending

    সকালেই তিন উইকেট—ম্যাচে পিছিয়ে পাকিস্তান!

    May 17, 20260 Views

    সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শেষ হওয়ার পরও গভীর রাত পর্যন্ত…

    পশ্চিমাদের নতুন উদ্বেগ: ইরানের প্রক্সি গোষ্ঠীর বিস্তার

    May 17, 20260 Views

    যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনার অভিযোগে এক ইরাকি নাগরিকের বিরুদ্ধে মামলা প্রকাশ্যে আসার পর…

    চুক্তি না হলে ইরানের জন্য কঠিন সময়: ট্রাম্পের সতর্কবার্তা

    May 17, 20260 Views

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, দ্রুত কোনো শান্তিচুক্তিতে অগ্রগতি না…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.